IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> টপ নিউজ >> বিনোদন >> থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলির

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলির

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। তিনি অভিযোগ করেছেন, বিজয় ও তার দল টিভিকে-র সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তাকে চরম মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে, যার ফলেই তিনি গর্ভপাতের শিকার হন। এই অভিযোগ ঘিরে তামিল বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে ঘিরে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চলতে থাকায় চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন। মানহানিকর ও বিশ্রী এসব মন্তব্যের অবিরাম স্রোত এতটাই মানসিক যন্ত্রণা দিয়েছে যে, তিনি তার সন্তানকে হারান বলে জানান।

তার ভাষ্য, এ পরিস্থিতিই শেষ পর্যন্ত তার সন্তান হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

জুলি বলেন, ‘আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।’ তবে তিনি স্পষ্ট করেন, বিজয় সরাসরি এর সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ থামাতে বিজয় কোনো উদ্যোগ নেননি।

এর আগে মার্চ মাসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি নয়, দেওয়ানি মানহানির আওতায় পড়ে।

এদিকে অভিযোগ দায়েরের পর তাকে ঘিরে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত নানা দাবি ছড়িয়ে পড়ে। জুলির মতে, এটি ছিল পরিকল্পিত অপপ্রচার।

সমর্থকদের সমালোচকদের পেছনে লেগে থাকার পরিবর্তে থালাপতি বিজয়ের উচিত জনগণের জন্য কাজ করার দিকে মনোযোগ দেওয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তার দলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বলিউড লাইফ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ