IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : গত ১৪ মাসে রাজশাহীতে ১৩৩ জন নারী ও ৩৮ জন কন্যা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

লফসের তথ্য মতে দেখা যায়, গত ৩ মাসের হত্যা ২৩, হত্যার চেষ্টা ৫, আত্মহত্যা ৩০, আত্মহত্যার চেষ্টা ৩, ধর্ষণ ৩৫, গণধর্ষণ ৩, ধর্ষণের চেষ্টা ৯, যৌন নির্যাতন ১১, নির্যাতন ৪৪ ও ৮ জন নারী ও কন্যা শিশু নিখোঁজ হয়।

লফসের পরিচালক শাহানাজ পারভীন লাকি বলেন, পারিবারিক কলহ, প্রেম ঘটিত কারণে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা নিয়মিত ঘটছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের মতো ঘৃনিত অপরাধ ঘটছে অহরহ যা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা আইনের ফাঁকে অপরাধীরা বেড়িয়ে আসছে। একই ভাবে যৌতুক ও বাল্যবিবাহের ফলে নারী ও কন্যা শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। যার ফলে সংসারে ভাঙ্গন দেখা দিচ্ছে ও আত্মহত্যার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে পরকীয়া প্রেম নারীর জীবনকে দূর্বিষহ করে তুলছে। সোস্যাল মিডিয়া মাধ্যমে ব্ল্যাকমেইলিং-এর প্রবণতা দিন দিন বাড়ছে যার একটি বড় অংশ নির্যাতনের শিকার হচ্ছে তরুণীরা।

তিনি আরও বলেন, ৭/৮ বছেরর শিশু তার পরিবারের কাছে নিরাপদ নয়। নারী শিশু নির্য়াতন প্রতিরোধে নারীদের নির্ভয়ে প্রতিবাদ ও আইনী সহায়তা গ্রহণ করা উচিৎ। সমাজের অপরাধ প্রবণতা কমাতে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনা, শাস্তি নিশ্চিত করা ও সামাজিক সচেতনতার মাধ্যমে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব। বর্তমান নতুন সরকারের কাছে নারী শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শান্তির আওতায় আনার জোর দাবি জানাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031