IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> রাজশাহীতে সার্জেন্টের ওপর হামলার ঘটনায় মামলা

রাজশাহীতে সার্জেন্টের ওপর হামলার ঘটনায় মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর রাজপাড়া থানায় মামলাটি রুজু হয়েছে। মামলার বাদী আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল কিশোর নিজেই।

মামলার একমাত্র আসামি হামলাকারি বেলাল হোসেন (২৬)। নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট থানায় আসতে পারেননি। একজন পুলিশ কনস্টেবল হাসপাতালে গিয়ে মামলার এজাহারে তার স্বাক্ষর এনেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলার ঘটনার পর প্রত্যক্ষদর্শী দুইজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলার সাক্ষী করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা করছেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি।

হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন বেলাল হোসেন।

দুপুরে হাসপাতালে সার্জেন্ট বিপুলকে দেখতে গিয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের বলেন, বেলালের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। সেটি জব্দ করা হয়েছে। বেলাল সার্জেন্ট বিপুলকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। এ নিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news