IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে সার্জেন্টের ওপর হামলাকারী গ্রেপ্তার

রাজশাহীতে সার্জেন্টের ওপর হামলাকারী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টের ওপর হামলাকারী যুবক বেলাল হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। বাসে চড়ে পালানোর সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি দল এ অভিযান চালায়।

বেলালকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় আরএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আরএমপি কমিশনার কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, তিনি তার ২২ বছরের চাকরি জীবনে এমন নৃশংস ঘটনা আর দেখেননি।

তিনি বলেন, আমি আমার ২২ বছরের চাকরি জীবনে একজন অফিসারকে এমন নৃশংসভাবে মারপিট করার ঘটনা দেখিনি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে চাকরি করেছি দীর্ঘদিন। এটা ব্যতিক্রমধর্মী। আসলে অস্বাভাবিক ব্যাপার। সে পলাতক অবস্থায় ছিল। একটা মামলা হয়েছে। আমরা আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনারের নেতৃত্বে একটা টিম গঠন করেছি। সেই টিম রাত ১টার সময় বেলালকে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান এবং তাকে মেরে ফেলার চেষ্টার জন্য হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। আমাদের অফিসার খুব খারাপ অবস্থায় ছিল। যেসব ধারা কাভার করে আমরা সেসব ধারায় মামলা করেছি। এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব, তার উত্তেজিত হবার পেছনে কারণটা কি। সে মাদকাসক্ত ছিল কিনা। তার অতীতে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কি না সেটা দেখব। আমরা তার সমস্ত কিছু খতিয়ে দেখব।

সংবাদ সম্মেলনে আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজদ হোসেন, শাহমখদুম জোনের ডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা করেন সার্জেন্ট বিপুল। ঘটনার দুই দিন পর বেলালকে গ্রেপ্তার করা হলো।

বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news