IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্তমার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ বন্ধবিসিবি থেকে নাজমুলকে শোকজরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
Home >> রাজশাহী >> কোটি টাকা ঋণের বোঝা মাথায়, দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

কোটি টাকা ঋণের বোঝা মাথায়, দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে রাজশাহীর চারঘাট পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ। সোমবার বিকেলে পৌর সচিব রবিউল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র একরামুল হক। এ উপলক্ষে পৌরসভা চত্তরে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চারঘাট-বাঘার সাংদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, চারঘাট পৌরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আজকে থেকেই কাজ করতে হবে। চারঘাট পৌরসভাকে দেশের না হলেও রাজশাহীর মধ্যে শ্রেষ্ঠ পৌরসভায় রুপান্তরিত করতে সব ধরণের সহযোগীতা করা হবে। পৌরসভা হবে মানুষের সেবার আশ্রয় কেন্দ্রে। কোন মানুষ যাতে করে সেবা নিতে এসে হয়রাণীর শিকার না হয় সেদিকে মেয়রসহ সকল কাউন্সিলরবৃন্দকে তি² দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন আপনারা পৌরসভার সেবক। এই কথাটি মাথায় রেখে মানুষের দৌড় গোড়ায় সেবা পৌছে দিবেন। সকাল হলেই পৌরবাসী যেন ময়লার আবর্জনা দেখতে না পায়। পৌর এলাকায় যেসকল সমস্যা এখনও রয়ে গেছে সেসকল সমস্যা চিহিৃত করে তা দ্রæত সময়ের মধ্যে সমাধান করা হবে। চারঘাট পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে নতুন মেয়রকে সব ধরণের সহযোগীতা করার জন্য পৌরবাসীর প্রতি আহŸান জানান তিনি।

এছাড়াও দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে প্রতিমন্ত্রী বলেন, মনে রাখবেন একরামুল হক পৌরসভার মেয়র। কোন অন্যায় আবদার নিয়ে পৌর মেয়রের নিকট আসবেন না। মেয়রকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। কেউ অন্যায় আবদার নিয়ে আসলে তা কার্য্যকর হবে না।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত মেয়র একরামুল হক বলেন, আমি সেবক হিসেবে আপনাদের সেবা করে যেতে চাই। এ জন্য চাই আপনাদের সার্বিক সহযোগীতা। চারঘাট পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সব ধরণের পরিকল্পনা গ্রহণ করা হবে। পৌরসভাকে দলীয় কার্যালয় নয়, পৌরবাসীর সেবার আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো। সেবা গ্রহিতারা সেবা নিতে এসে যাতে করে হয়রাণীর শিকার না হয় সেজন্য পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহŸান জানান নবনির্বাচিত মেয়র একরামুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিলরা, আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সরদহ ইপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু,পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানা, জেলা মহিলঅ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news