IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিতরাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ১৩ টি মামলা আসামী মিলন গ্রেফতাররাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধারঘরেই বানান স্বাস্থ্য সম্মত পেঁয়াজিট্রাম্পের সতর্কবার্তায় বিশ্ববাজারে তেলের দাম কমলোপ্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেনচাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল‘খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে’তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুন
Home >> রাজশাহী >> রাজশাহীতে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীতে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়ার থানাধীন নিমতলা মোড়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারপিট করে গুরুতর আহত ও টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মারপিটের প্রতিবাদে শনিবার বেলা ১০টার দিকে নগরীর নিমতলা মড়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধন করেছেন। এসময়ে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি দাবী জানান।

মানববন্ধন থেকে ব্যবসায়ী পিন্টু, সিদ্দিক, জাহিদ, সিরাজুল ইসলাম, রুবেল, শরীফুল, কাশেম, কাজল, বাক্কার, রকি, আফজাল, নয়ন ও সবুজসহ আরো অনেকে বলেন, নিমতলা (ঘোষ মহালপাড়া) মৃত জাব্বার আলীর তিন ছেলে লিটন (৩০), রতন (২৭) ও ছোটন (২৫)সহ আরো কয়েকজন মিলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র ও বিদেশী পিস্তল নিয়ে এসে দোকানদের নিকট চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ফল ব্যবসায়ী তাইজুলকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে। এসময়ে তাকে মাথায় এবং হাতে ধারালো অস্ত্র দেিয় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাইজুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাদীন আছেন। তার অবস্থা ভালনয় বলে জানান তারা।

তারা আরো বলেন, তাইজুলকে মারা দেখে অন্য ব্যবসায়ীরা এগিয়ে গেলে নিমতলা মোড়ের ইট বালি ব্যবসায়ী সাদ্দাম হোসেন, বার্গার ব্যবসায়ী নাইম ইসলামসহ আরো কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে সন্ত্রাসীরা।

ব্যবসায়ীরা বলেন, প্রায়ই এই সন্ত্রাসী দল এখান থেকে চাঁদা আদায় করে। বাধা দিলে ব্যবসায়ীদের মারপিট করে বলে জানান তারা। একদিকে লকডাউনে তাদের ব্যবসা বাণিজ্য নাই। অন্যদিকে চাঁদাবাজদের দৌরাত্বে তারা অসহায় হয়ে পড়েছেন।

ব্যবসায়ী সিদ্দিকসহ আরো অনেকে বলেন, শুধু মারপিট করে আহত নয়, তাইজুলের নিকট হতে ৫০,০০০/- টাকা, সাদ্দাম হোসেন নিকট হতে ২,০০০০০/- টাকা এবং নাইম ইসলামের নিকট হতে ১৩,০০০/- টাকা জোর করে নিয়ে নেয় বলে তারা দাবী করেন।

এদিকে, রাজপাড়া থানা টহলদল মানববন্ধনকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময়ে এএসআই মামুন বাবসায়ীদের দোকান খুলে ব্যবসা করার কথা বলেন। সেইসাথে এখানে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না বলে জানান তিনি। এছাড়াও এই সন্ত্রাসীদের রুখে দিতে তাৎক্ষনিক একটি প্রতিরোধ কমিটি গঠন করেন এবং এখানকার সার্বিক বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জকে জানিয়ে ব্যবস্থা নেবেন বলে ব্যবসায়ীদের আশস্ত করেন মামুন।

এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু মারামারীর বিষয়ে কোন পক্ষই এখনো মামলা করেননি। মামলা করলে আইনী ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728