IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেছেন পাপিয়া সুলতানা

নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেছেন পাপিয়া সুলতানা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় এ বছর নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করে আলোচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। যা এর আগে কখনো হয়নি। ঈদের দিন উপজেলা অফিসার্স ক্লাবের কয়েকজন কর্মকর্তাকে সাথে নিয়ে তিনি সমাজের হতদরিদ্র, আশ্রয়ন কেন্দ্র এবং উপজেলায় কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে এ মাংস বিতরণ করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাধ জানান সমাজের অভিজ্ঞ মহল।

আলেমদের মতে, ইসলাম ধমের ইতিহাস যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন। মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। আল্লাহ তালার আনুগত্য লাভ ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম কোরবানি। এ পন্থায় ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয়বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ। আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা।

এদিকে কোরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ ও আলেম ওলামাগন বলেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকের ওপর শুধুমাত্র একটি কোরবানি ওয়াজিব হয়। আবার অনেক সম্পদের মালিক হলেও একটি কোরবানি ওয়াজিব হবে। এ ক্ষেত্রে কেউ যদি একাধিক পশু কোরবানি করতে চান, তাহলে তিনি একাধিক সওয়াবের অধিকারী হবেন। অপরদিকে কোনো নারী হিসাব পরিমাণ সম্পদের মালিক কিংবা বিত্তবান হলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, ঈদ মানে আনান্দ। আর এ আনান্দ সবার সাথে ভাগা-ভাগি করা উচিত। সেই লক্ষে আমি ঈদের পাঁচদিন পূর্বে উপজেলার বাউসা ইউনিয়নে অবস্থিত আশ্রয়ন বাসীদের মাঝে ঈদ উপলক্ষে চাল,ডাল, আটা, চিনি, সয়াবিন ও লাচ্চা-সেমাইসহ নিজ হাতে বৃক্ষ রোপন করেছি। আমার ইচ্ছে পবিত্র ঈদুল আযহার দিন কেউ যেন ঈদের আনান্দ থেকে বঞ্চিত না হয়। আর এ কথা চিন্তা করে ঈদের দিন নামাজ শেষে একটি পশু(গরু) কোরবানি করে সমস্ত মাংস উপজেলা প্রশাসনের সাধারণ কর্মচারী, পাঁচটি আশ্রয়ন কেন্দ্র এবং সমাজের হতদরিত্রদের মাঝে বিতরণ করেছি। এসময় অনেক নারী আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান, উপজেলা প্রকৌশলী শ্রী-রতন কুমার ফোজদার, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সহ আরো অনেকে।

কোনবানির মাংস পাওয়া জরিনা বেগম বলেন, আমি বাঘা উপজেলা নির্বাহী অফিসের একজন সাধারণ কর্মচারি। এখানে অনেকদিন চাকরি করছি। এর আগে কোন নির্বাহী কর্মকর্তা এ ধরনের উদ্যোগ নেয়নি। তার মতে, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে। যদি সবাই এমনি ভাবে ঈদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সমাজের অ-স্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হবে এবং কোরবানির দিন একটি পরিবারও মাংস না পাওয়া হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031