IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দুপুরে যে খাবার খাওয়া বিপজ্জনক

দুপুরে যে খাবার খাওয়া বিপজ্জনক

ধূমকেতু নিউজ ডেস্ক : দুপুরের খাবার নিয়ে অনেকেই তেমন কোনো চিন্তা করেন না। হাতের কাছে যা পেয়ে যান তা খেয়েই হয়তো পেট ভরিয়ে রাখেন। তবে এই অভ্যাস কিন্তু আপনার স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলছে।

তাই যত দ্রুত সম্ভব দুপুরের খাবারের দিকে নজর দিতে হবে। কারণ এমন কয়েকটি খাবার আছে যা দুপুরে খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, দুপুরে এমন কয়েকটি খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে, যা দেহের একাধিক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

বিরিয়ানি-চাউমিন, ফাস্টফুড

দুপুরে বিরিয়ানি, চাউমিনের মতো ফাস্টফুড খাওয়ার অভ্যাস থাকলে এখনই তা বাদ দিন। কারণ ফাস্টফুডে থাকে ক্ষতিকর তেল, মসলা, লবণের সম্ভার।

তাই নিয়মিত এই খাবার খেলেই হার্ট, চোখ, ব্রেনসহ দেহের একাধিক অঙ্গের উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে।

কোল্ড ড্রিংকস বা মিষ্টি পানীয়

আপনার অতি প্রিয় কোল্ড ড্রিংকসে আছে মিষ্টির ভাণ্ডার, যা কি না দ্রুত সুগার বাড়াতে পারে। এমনকি ওজন বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

এই পানীয়ে এমন কিছু ক্ষতিকর উপাদান মেশানো থাকে, যা পেটসহ দেহের একাধিক অঙ্গেও ক্ষতিকর প্রভাব ফেলে।

লাল মাংস

দুপুরের খাবারে অনেকেই গরু বা খাসির মাংস খান। তবে লাল মাংসে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট যা কি না রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

আর সেই কারণে হৃদরোগের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে অত্যধিক লাল মাংস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়াতে পারে।

চিপস

আজকাল অনেকেই দুপুরে হালকা খাবার খাবেন ভেবে চিপস খান। আর এতেই স্বাস্থ্যের দফারফা হয়ে যায়। কারণ চিপসের মতো ডিপ ফ্রায়েড ফুডে থাকে প্রচুর পরিমাণে ক্ষতিকর ফ্যাট যা কি না হার্টের বারোটা বাজাতে পারে।

শুধু তাই নয়, যে কোনও চিপসেই মেশানো থাকে প্রচুর পরিমাণে লবণ ও মসলা। আর এই দুই উপাদান ব্লাড প্রেশারকে বাড়ায়। তাই বিপদ এড়াতে দুপুরে চিপস এড়িয়ে চলুন।

দুপুরে ভরপেট খাওয়ার পর মিষ্টিমুখ করতে যাবেন না ভুলেও। এই অভ্যাস ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল, ব্লাড প্রেশারের মতো ঘাতক রোগের কারণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: এভরিডে হেলথ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728