IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দুপুরে যে খাবার খাওয়া বিপজ্জনক

দুপুরে যে খাবার খাওয়া বিপজ্জনক

ধূমকেতু নিউজ ডেস্ক : দুপুরের খাবার নিয়ে অনেকেই তেমন কোনো চিন্তা করেন না। হাতের কাছে যা পেয়ে যান তা খেয়েই হয়তো পেট ভরিয়ে রাখেন। তবে এই অভ্যাস কিন্তু আপনার স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলছে।

তাই যত দ্রুত সম্ভব দুপুরের খাবারের দিকে নজর দিতে হবে। কারণ এমন কয়েকটি খাবার আছে যা দুপুরে খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, দুপুরে এমন কয়েকটি খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে, যা দেহের একাধিক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

বিরিয়ানি-চাউমিন, ফাস্টফুড

দুপুরে বিরিয়ানি, চাউমিনের মতো ফাস্টফুড খাওয়ার অভ্যাস থাকলে এখনই তা বাদ দিন। কারণ ফাস্টফুডে থাকে ক্ষতিকর তেল, মসলা, লবণের সম্ভার।

তাই নিয়মিত এই খাবার খেলেই হার্ট, চোখ, ব্রেনসহ দেহের একাধিক অঙ্গের উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে।

কোল্ড ড্রিংকস বা মিষ্টি পানীয়

আপনার অতি প্রিয় কোল্ড ড্রিংকসে আছে মিষ্টির ভাণ্ডার, যা কি না দ্রুত সুগার বাড়াতে পারে। এমনকি ওজন বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

এই পানীয়ে এমন কিছু ক্ষতিকর উপাদান মেশানো থাকে, যা পেটসহ দেহের একাধিক অঙ্গেও ক্ষতিকর প্রভাব ফেলে।

লাল মাংস

দুপুরের খাবারে অনেকেই গরু বা খাসির মাংস খান। তবে লাল মাংসে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট যা কি না রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

আর সেই কারণে হৃদরোগের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে অত্যধিক লাল মাংস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়াতে পারে।

চিপস

আজকাল অনেকেই দুপুরে হালকা খাবার খাবেন ভেবে চিপস খান। আর এতেই স্বাস্থ্যের দফারফা হয়ে যায়। কারণ চিপসের মতো ডিপ ফ্রায়েড ফুডে থাকে প্রচুর পরিমাণে ক্ষতিকর ফ্যাট যা কি না হার্টের বারোটা বাজাতে পারে।

শুধু তাই নয়, যে কোনও চিপসেই মেশানো থাকে প্রচুর পরিমাণে লবণ ও মসলা। আর এই দুই উপাদান ব্লাড প্রেশারকে বাড়ায়। তাই বিপদ এড়াতে দুপুরে চিপস এড়িয়ে চলুন।

দুপুরে ভরপেট খাওয়ার পর মিষ্টিমুখ করতে যাবেন না ভুলেও। এই অভ্যাস ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল, ব্লাড প্রেশারের মতো ঘাতক রোগের কারণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: এভরিডে হেলথ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ