IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> ঈদে ঘরেই তৈরি করুন লাচ্ছা সেমাই

ঈদে ঘরেই তৈরি করুন লাচ্ছা সেমাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর মাত্র ঈদের কয়েকদিন বাকি। ঈদ মানে বিভিন্ন রকম খাওয়া-দাওয়া, নতুন নতুন পোশাক পরা। আর এই বিভিন্ন রকম খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা মনে পরে তা হলো সেমাই। সেমাই ছাড়া ঈদ ভাবাই যায় না। তাই সেমাই বাজার থেকে কিনে আনতে হয়।

তবে বাজার থেকে কেনা সেমাই কতটা স্বাস্থ্যকর তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই ঘরে বসেই খুব সহজে বানাতে পারেন লাচ্ছা সেমাই।

চলুন তবে জেনে নেয়া যাক লাচ্ছা সেমাই তৈরির পদ্ধতি সম্পর্কে-

উপকরণ: ময়দা এক কাপ, মাখন আধা কাপ, সয়াবিন তেল এক কাপ, কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচ, তেল ভাজার জন্য, ঘি এক টেবিল চামচ।

প্রণালী: প্রথমে একটি পাত্রে ময়দার সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে কাই তৈরি করুন। অতিরিক্ত নরম যেন না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন। কাই দুই ভাগে ভাগ করে গোল করে চেপে নিন। মাঝে খানিকটা গর্ত করে নিন, অনেকটা ডোনাটের মতো হবে আকৃতি। মাখন গলিয়ে নিন। একটি ছড়ানো ট্রে অথবা বাটি নিন। গলিয়ে নেয়া মাখন ছড়িয়ে দিন উপরে। এবার সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে দিন মাখনের উপর।

কাঁটাচামচের সাহায্যে নেড়ে মিহি করুন। ডোনাট আকৃতির ডোগুলো ট্রেতে দিয়ে মিশ্রণটি চামচের সাহায্যে মেখে দিন। ২০ মিনিট রেখে দিন এভাবেই। ২০ মিনিট পর ডোয়ের গর্তের ভেতর আঙ্গুল দিয়ে ঘোরাতে থাকুন। এক হাত দিয়ে ঘোরাবেন ও অন্য হাত দিয়ে চেপে চেপে দেবেন। বেশ অনেকক্ষণ এভাবে ঘোরাতে হবে। ডো যেন ছিঁড়ে না যায়। গর্ত বড় হয়ে ডো খানিকটা লম্বা হলে প্যাঁচ দিয়ে বাংলার ৪ এর মতো করে ট্রেতে রাখুন।

এবার নিচের অংশ উপরে তুলে দিয়ে জিরো বা শূন্যের আকৃতি করুন। আবার একইভাবে হাত দিয়ে ধরে ঘোরাতে হবে ও একইভাবে আবারো প্যাঁচ দিতে হবে। দুটি ডো একইভাবে পেঁচিয়ে রাখুন। কিছুক্ষণ ট্রেতে কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে আবারো একইভাবে পেঁচাতে থাকুন। এভাবে মোট পনেরো থেকে ষোলোবার পেঁচান। যখন দেখবেন ডো একদম নরম হয়ে গেছে ও সুতার মতো পেঁচানো অংশগুলো বোঝা যাচ্ছে তখন পেঁচানো বন্ধ করতে হবে।

একটি পিড়ির উপর সাবধানে নিন একটি ডো। হাতের সাহায্যে হালকা করে চেপে বড় করে দিন ডো। এবার চুলায় তেল গরম করে ঘি দিয়ে দিন। মাঝারি আঁচে ডো ভেজে নিন। ভাজার সময় কাঠির সাহায্যে সেমাইগুলো সামান্য আলাদা করে দেবেন। এক পাশ শক্ত হয়ে গেলে সাবধানে উলটে দিন। মচমচে হয়ে গেলে সেমাই উঠিয়ে তেল ঝরিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর লাচ্ছা সেমাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728