IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> শিক্ষা >> রাণীনগরে সহকারী শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকাবাসির

অভ্যন্তরিন দ্বন্দ্বে পাঠদান ব্যাহত

রাণীনগরে সহকারী শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকাবাসির

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কাটরাশইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসি। উগ্রবাদী আচরণ ও বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে গ্রুপিংসহ বিভিন্ন অভিযোগ তুলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই শিক্ষকের কারণে অভ্যন্তরিন দ্বন্দ্বে পড়া-লেখার সুষ্ঠু পরিবেশ ব্যহত এবং বিদ্যালয়ের মান ক্ষুন্ন হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, কাটরাশইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম যোগদান করার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককের নির্দেশনা না মানায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মাঝে বিরোধ চলে আসছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহতসহ বিদ্যালয়ের মান ক্ষন্ন হচ্ছে।

অভিযোগকারীরা বলছেন, প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণ এবং শিক্ষকের নির্দেশনা অনুসরণ না করে দীর্ঘ সময় বিদ্যালয়ের বাহিরে থাকেন। এছাড়া ছুটির আবেদন না করেই ছুটির কথা বলে অনুপস্থিত থাকেন। সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম অনেক সময় সরকারের বিরুদ্ধে বদনাম করাসহ উগ্রবাদী আচরণ এবং শিক্ষকদের মাঝে গ্রুপিং সৃষ্টি করেছেন। তিনি শিক্ষার্থীদের সাথেও অশোভন আচরণ করেন। এসব বিষয়ে প্রধান শিক্ষক তাকে সঠিকভাবে দায়িত্ব পালন ও আন্তরিকতার সাথে পাঠদান করতে এবং শিক্ষকদের মধ্যে গ্রুপং সৃষ্টি না করতে বার বার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননা ফলে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিদ্যালয়ের অভ্যন্তরিন এসব দ্বন্দ্বের কারণে এক দিকে যেমন পড়া-লেখা ব্যহত হচ্ছে, অন্য দিকে বিদ্যালয়ের ভাব মূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়। তারা বিদ্যালয়ে পড়া লেখার সুষ্ঠু পরিবেশ ফেরাতে এবং তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং গ্রামের প্রায় অর্ধশত লোকজন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইনছার আলী বলেন, প্রধান শিক্ষক প্রায় ১০ বছর ধরে বিদ্যালয় সুনামের সহিত পরিচালনা করে আসছেন। তার সুদক্ষতার কারনে প্রতি বছর বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছেন। কিন্তু সহকারী শিক্ষক রাশেদুল যোগদান করার পর থেকেই তিনি ইচ্ছে মতো বিদ্যালয়ে আসা যাওয়াসহ নানান কারণে প্রধান শিক্ষকের সঙ্গে বিবাদ লেগেই আছে। তাই বিবাদ মেটাতে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম হেলাল বলেন, নানান কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছে। আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। ফলে বিরোধন নিরসন করে পড়া লেখার সুষ্ঠু পরিবেশ ফেরাতে কমিটির সদন্যবৃন্দ ও এলাকাবাসি অভিযোগ দায়ের করেছেন।

প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন,সহকারী শিক্ষক রাশেদুলের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। কিন্তু বিদ্যালয় পরিচালনায় অফিসিয়াল নির্দেশনাকে সব সময় উপেক্ষা করে চলেছেন। তিনি ছুটি না নিয়েও ছুটি ভোগ করেন। এসব বলতে গেলেই আমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা আপনার কাছ থেকেই প্রথম জানলাম। অভিযোগে কি লেখা হয়েছে বা কেন অভিযোগ দিয়েছে তা পুরোপুরি না দেখে এবিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছিনা।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এ ঘটনায় বুধবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031