IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে’বাগমারায় মাটিখেকো সাইদুরের ১ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানমান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগবালুর পরিবর্তে লাল মাটি দিয়ে চলছে মাঠ ভরাটগোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুরাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রী
Home >> টপ নিউজ >> শিক্ষা >> এইচএসসির ফল ২৫ ডিসেম্বরের মধ্যে

এইচএসসির ফল ২৫ ডিসেম্বরের মধ্যে

ধূমকেতু নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় সবাই অটোপাস। এখন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এ ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রোববার জাগো নিউজকে বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করার কথা থাকলেও এখনো হয়নি। এ সংক্রান্ত ফাইল তোলা হলেও মন্ত্রীর দফতরে তা আটকে রয়েছে বলে জানা গেছে। এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানা গেছে।

জানা গেছে, চলতি সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আট সদস্যের এ কমিটির সদস্যরা অটোপাস শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

তাদের পরামর্শে বিভাগ পরিবর্তনকারীদের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। বিভাগ পরিবর্তনজনিত (যারা বিজ্ঞান থেকে মানবিক বা অন্য বিভাগ পরিবর্তন করেছেন) কারণে যে সমস্যাটি হতে পারে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে।

করোনা মহামারির কারণে সম্প্রতি বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031