IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন
Home >> শিক্ষা >> এসএসসির ফলাফলে শীর্ষে মান্দার কশব উচ্চবিদ্যালয়

এসএসসির ফলাফলে শীর্ষে মান্দার কশব উচ্চবিদ্যালয়

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সদ্য প্রকাশিত ফলাফলে নওগাঁর মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয় শীর্ষস্থান লাভ করেছে। এ ছাড়া ভাল ফলাফল করেছে কালীগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়। তবে, করোনাকালিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রতিষ্ঠান এবারে ভালো ফলাফল করতে পারেনি।

উপজেলার কশব উচ্চবিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় ১১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারেনি। স্মার্টফোন না থাকায় অনলাইনে ক্লাস করতে পারেনি অনেক শিক্ষার্থী। এরপরও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, অভিভাবক ও পরিচালনা কমিটির সহায়তায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

অন্যদিকে কালীগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩১ জন শিক্ষার্থী। শতভাগ পাসসহ প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ৫ লাভ করেছে। বরাবরের মত এ প্রতিষ্ঠানটিও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। উপজেলার বুড়িদহ উচ্চবিদ্যালয় প্রতিবারের ন্যায় এবারেও আশানুরুপ ফলাফল করেছে। এ প্রতিষ্ঠানের ৫৮ শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ৫ পেয়েছে ১৮ জন। এছাড়া নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৮ শিক্ষার্থীর সকলেই পাসসহ জিপিএ৫ পেয়েছে ২৩ জন।

এবারে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ৫ পেয়ে কৃতীর্তের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মেহের নিগার বিন জান্নাতুন মিরা। এ শিক্ষার্থী জানায়, ‘লকডাউন শেষ হওয়ার পর দুই মাস কঠোর পরিশ্রম করেছি। ক্লাস শিক্ষকরাও অনেক কেয়ার করেছে। আমার সাফল্যের পেছনে মা রুমানা সুলতানার অবদান ছিল সবচেয়ে বেশি।’

এছাড়া মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ, গোয়ালমান্দা উচ্চবিদ্যালয়, মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ, সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়, চকগোপাল উচ্চবিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়, কাঞ্চন উচ্চবিদ্যালয় এন্ড কলেজ ভালো ফলাফল করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930