IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!

সরকারি নির্দেশনা না মেনে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে নেয়া হলো পরীক্ষা ফি!

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধ আংগুলী দেখিয়ে পুঠিয়া উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র- ছাত্রী থেকে অবৈধ ভাবে প্রথম সাময়িক পরীক্ষার ফি গ্রহন করলেন দুই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

পালোপাড়া ও কাঁঠাল বাড়িয়া দুই স্কুল সুত্রে জানা যায়, প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ৪০ টাকা করে ও তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০ টাকা হারে পরীক্ষার ফি গ্রহণ করেন স্কুলের শিক্ষকরা।

গত তিন দিন উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, পুঠিয়া উপজেলায় মোট ৯০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে কাঁঠাল বাড়িয়া ও পালো পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ টাকা থেকে ৬০ টাকা হারে প্রধান শিক্ষকের আদেশ ক্রমে টাকা উত্তোলন করে সহকারী শিক্ষকরা।

দুই স্কুলের একাধিক শিক্ষার্থীরা জানান, পরীক্ষার আগেই আমাদের থেকে পরীক্ষার ফি গ্রহণ করেন আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ। ফি দিতে দেরি হলে আমাদের অনেক রকমের কথা বলেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকরা। আমরা সবাই পরীক্ষার ফি দিয়েই পরীক্ষাতে অংশগ্রহণ করেছি।
দুই প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের কথায় পালো পাড়া ও কাঁঠাল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের থেকে ফি গ্রহণ করা হয়েছে। তবে আমার শিক্ষার্থীদের পরীক্ষার ফি এর টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পালোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, হ্যাঁ আমরা পরীক্ষার ফি গ্রহণ করেছি। আমাদের ফান্ডে টাকা সংকট থাকার কারণে বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীদের থেকে ৪০ থেকে ৬০ টাকা হারে সকল শিক্ষদের মাধ্যমেই টাকা উঠানো হয়েছে। সরকারের নির্দেশনাকে অম্যান করে টাকা উত্তোলন করা সঠিক এমন প্রশ্নে তিনি আরো বলেন, কাজটি করা সঠিক হয়নি। তবে স্কুলে টাকা লাগবে তাই টাকা আদায় করেছি বলে তিনি জানান।
অপরদিকে কাঁঠাল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহাবুবা খাতুন জানান, কত কিছু ঘটে যাচ্ছে তার খবর হয় না। আর আমরা সামান্য পরীক্ষার ফি বাবদ টাকা নিয়েছে এজন্য এত কিছু । আপনি সাক্ষাতে আসেন কথা বলবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে পুঠিয়া উপজেলার দুইটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে পরিক্ষার ফি গ্রহণ করেছে। আমরা এই বিষয়ে তদন্তে করে দুই স্কুলের শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের থেকে পরীক্ষার ফি গ্রহণের কোন সুযোগ নেই। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031