IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> স্বাস্থ্য >> পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী মেডিকেল ক্যাম্প

পত্নীতলায় ক্যান্সার রোগীদের ফ্রী মেডিকেল ক্যাম্প

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও প্রগতি সোস্যাল ওয়েল ফেয়ার অরগানাইজেশান এর আয়োজনে দিন ব্যাপি ক্যান্সর রোগীদের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) বেলা ১১ টায় জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়াম পত্নীতলায় ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক ডাঃ কাজী শফিকুল হালিম (জিম্মু), নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, প্রগতি সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর চেয়ারম্যান আবু হোসেন, নো-ক্যান্সার মুভমেন্ট এর আহ্বায়ক শাকিল রাব্বানী, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমূখ।

চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় ক্যান্সার গবেষনা ও হাসপাতাল মহাখালী ঢাকা এর চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তাসলিমা নিগার, পুপুলার হাসপাতাল বগুড়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শাকেরা সুলতানা পলিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডাঃ এসএম ইকবাল হোসেন সাঈদ, নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতালে এর চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এস এম শামসুজ্জোহাসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ প্রমুখ।

এই ক্যাম্পে ক্যান্সার ও সাধারণ রোগের পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news