IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> বাঘা স্বাস্থ্য কেন্দ্রে সংস্কার কাজে ধীরগতি, বিপাকে ডাক্তার-রুগী

বাঘা স্বাস্থ্য কেন্দ্রে সংস্কার কাজে ধীরগতি, বিপাকে ডাক্তার-রুগী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেরামত ও সংস্কার কাজ শুরু হয়েছে ১৪ মাস পূর্বে। এটি সম্পুর্ণ করার মেয়াদ ছিল ৬ মাস। বর্তমানে কাজের যে অবস্থা তাতে চল্লিশ ভাগ শেষের পথে। বাঁকি ৬০ ভাগ কাজ কবে শেষ হবে তা বলতে নারাজ ঠিকাদার। চাইলে অভিযোগ করতে পারেন বলে জানিয়েদেন তিনি। এ অবস্থায় একদিকে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। অপর দিকে চরম হতাশা ও বিপাকে রয়েছেন ডাক্তারগণ। কারণ তাদেরকে এখন শীক্ষার্থীদের ন্যায় গাদা-গাদি করে অফিস করতে হচ্ছে।

সরেজমিন বৃহস্পতিবার সকালে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে দেখা গেছে একটি কক্ষে তিনজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। কারণ স্বাস্থ্য কমপ্লেক্স মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি রুম এখন জরাজির্ণ। এতে করে একদিকে যেমন ডাক্তারগণ বিড়ম্বনা পোহাচ্ছেন অপর দিকে বিড়ম্বনার শিকার হচ্ছেন রুগীরা।

চলছে টাইলস বসানো থেকে শুরু করে সেনিটেশান, বিদ্যুৎ সরঞ্জম ও পানি সরবরাহের কাজ। এ দিক থেকে রাতের বেলায় স্বাস্থ্য কেন্দ্রে গেলে দেখা মিলবে ভুতড়ে অন্ধকার। কারণ কোন-কোন স্থানে হোল্ডার থাকলেও সেখানে বাল্প নেই। আবার কিছু-কিছু ওয়ালে বোর্ড লাগানো থাকলেও সেখানে সুইজ নেই। অপর দিকে ৬ বছর পূর্বে নির্মাণকৃত ভবনের ওটিরুম থেকে খুলে পড়ছে ওয়ালে লাগানো অসংখ্য টাইলস।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান কর্মকর্তা ডা: আক্তারুজ্জামান বলেন, ৫০ শয্যা বিশিষ্ঠ পুরাতন এই স্বাস্থ্য কমপ্লেক্সটি মেরামত ও সংস্কার এর জন্য ২০১৯ সালে ৬৬ লাক্ষ টাকা টেন্ডার হয়। এই কাজটি পান সিরাজগঞ্জ জেলায় অবস্থিত “নুর এন্টার প্রাইজ’’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে ক্রয় সূত্রে জানুয়ারী ২০২০ এ কাজটি শুরু করেন রাজশাহী জেলার বানেশ্বর এলাকার ঠিকাদার আকাশ। তিনি অত্যান্ত ধীর গতিতে এ কাজ সম্পন্য করছেন। মানও বিশেষ ভালো নয়। মাঝ খানে পানি সরবরাহ বন্ধ ছিল। এ নিয়ে রুগীদের চরম দূর্ভোগ গেছে।

তিনি বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ সম্পন্ন করার কথা বললে পরের দিন লেবার সংখ্যা আরো কমে যাই। এ বিষয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ প্রসঙ্গে ঠিকাদার আকাশ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজের সময় সীমা বাড়ানো হয়েছে। তবে সেই বর্ধিত কাগজ তিনি দেখাতে পারেননি। উল্টো সাংবাদিককে সাফ-সাফ বলে দিলেন, চাইলে অভিযোগ করতে পারেন। যে ভাবে কাজ চলছে-ঠিক সে ভাবেই চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news