IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে দামি ধাতু প্লাটিনাম ও রূপার দাম। স্বর্ণের দাম গত এক সপ্তাহে কমেছে প্রায় আড়াই শতাংশ। রূপার দাম কমেছে প্রায় সাড়ে সাত শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে দুই শতাংশের ওপরে।

বিশ্ববাজারে গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৫ দশমিক ১৫ ডলার বা দশমিক ২৯ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ২৮ শতাংশ বা ৪০ দশমিক ৮৪ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার।

রূপার দামও এক সপ্তাহে বিশ্ববাজারে কমেছে। এক সপ্তাহে ৭ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৪ ডলারে। এতে মাসের ব্যবধানে রূপার দাম কমেছে ১ দশমিক ৬১ শতাংশ।

গত সপ্তাহজুড়ে আর এক দামি ধাতু প্লাটিনামের দাম কমেছে ২ দশমিক ১১ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭ দশমিক ৫২ ডলার। এই দাম কমার পরও মাসের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণ, রূপা ও প্লাটিনামের দাম কমলেও চলতি মাসের প্রথমার্ধে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এতে ১ হাজার ৮০০ ডলারের ওপরে ওঠে প্রতি আউন্স স্বর্ণের দাম। এমনকি গেল সপ্তাহের শুরুর দিকেও স্বর্ণের দাম বাড়তে দেখা যায়।

মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮৫১ ডলার পর্যন্ত উঠে যায়। তবে এরপর থেকেই কমতে থাকে দাম।

স্বর্ণের দামে বড় পতন গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে হয়। যার প্রেক্ষিত্রে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

তবে রূপার আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপা দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930