IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> প্রথমবার ইউরোপে যাচ্ছে পণ্যবাহী জাহাজ

প্রথমবার ইউরোপে যাচ্ছে পণ্যবাহী জাহাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপে প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে সোমবার।

দুপুর একটায় ৯৮৩ টিইইউস কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে ইতালীর রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হবে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্য ইউরোপে পৌঁছাতে সময় ও ব্যয় দুটোই কমে আসবে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের চার নম্বর জেটিতে বার্থিং নেয়া ইতালির পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা-চিতা। জাহাজটিতে একে একে তোলা হচ্ছে পণ্যবাহী কন্টেইনার। বন্দরের গ্যান্টি ক্রেনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে কন্টেইনার তুলছে জাহাজে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সঙ্গে ইউরোপের কোন বন্দরের সরাসরি সংযোগ। এটা আমাদের অর্থনীতির জন্য যেমন ইতিবাচক তেমনি দেশের ভাবমূর্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’

করোনা স্থবিরতার কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে জাহাজ ও কন্টেইনার জট সৃষ্টি হওয়ায় বাংলাদেশে উৎপাদিত গার্মেন্টস বিদেশী ক্রেতাদের কাছে পাঠানো যাচ্ছিলো না। এই অবস্থায় ইউরোপীয় ক্রেতাদের জোট এগিয়ে আসে বাংলাদেশের পণ্য নিতে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটা একটা মেসেস গেল যে, কম্পিটিটর কান্ট্রিগুলোও তাদের মত করে কাজ করছে। এখন ডিরেক্টট শীপমেন্ট করার মাধ্যমে টাইম ও কস্ট দুটোই কমবে ‘

প্রথম ট্রিপেই ব্যাপক সাড়া মিলছে ইউরোপের বন্দরে পণ্য পাঠাতে আগ্রহী গার্মেন্টস ব্যবসায়ীদের। আগে প্রতি মাসে ১টি জাহাজ চলাচলের সিডিউল ছিলো। ব্যাপক চাহিদার কারণে ২ মাসে ৩টি জাহাজ চলাচলের অনুমতি চাইতে যাচ্ছে শিপিং এজেন্ট।

সংশ্লিষ্টরা বলছেন, এটা ১৬ দিনের একটা ট্রানজিট চিটাগাং টু রেভেনা। এটা যাওয়ার পর ক্যাপলোড যেটা সেটা আবার আসবে। তো আমরা চাইবো যে, দু’মাসে অন্তত ৩টি ভ্যাসেল করার জন্য।’

সরাসরি জাহাজ চলাচলের ফলে বাংলাদেশের রপ্তানি পোশাক ইউরোপ পৌঁছাতে ৪০ দিনের পরিবর্তে মাত্র দুই সপ্তাহ সময় লাগবে এবং ৩০-৪০ শতাংশ খরচ কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

৯৪৫টি খালি এবং ৭টি পণ্যবাহী কণ্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ১৭ জানুয়ারি ইতালির রেভেনা বন্দর ছেড়ে আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031