IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> ব্যাংক থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশিরা

ব্যাংক থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাংকগুলোর ওপর আস্থা রাখতে পারছেন না বিদেশি বিনিয়োগকারীরা। যে কারণে ব্যাংকের শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নিচ্ছেন পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগকারীরা। গত এক বছরে বিভিন্ন ব্যাংকের ৩৮ কোটি ৯০ লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন তারা। তালিকাভুক্ত ব্যাংকগুলোতে বিদেশিদের বিনিয়োগের চিত্র পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা অত্যন্ত চালাক। তারা যেখানে লাভ বেশি দেখেন, সেখানে বিনিয়োগ করেন এবং মুনাফা তুলে নেয়ার চেষ্টা করেন। দেশের ব্যাংকখাত দীর্ঘদিন ধরেই এক প্রকার সমস্যার মধ্যে রয়েছে। খেলাপি ঋণে জর্জরিত বেশিরভাগ ব্যাংক। পরিচালন মুনাফাও ভালো হচ্ছে না। এ কারণে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ঢাকা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ নেই। বাকি ২৬টি ব্যাংকের শেয়ারে বিদেশিদের বিনিয়োগ রয়েছে।

২০২০ সালের ডিসেম্বর শেষে এই ব্যাংকগুলোর প্রায় ১২১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার শেয়ার বিদেশিদের কাছে রয়েছে। এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর শেষে বিদেশিদের কাছে ব্যাংকের শেয়ার ছিল প্রায় ১৬০ কোটি ৪১ লাখ ১৩ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যাংকের ৩৮ কোটি ৯০ লাখ ২৭ হাজার শেয়ার ছেড়ে দিয়েছেন।

বিদেশিদের ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা অত্যন্ত চালাক। তারা যেখানে লাভ বেশি দেখেন সেখানে বিনিয়োগ করেন। বর্তমানে শেয়ারবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়লেও ব্যাংকের শেয়ার দাম কিন্তু সেভাবে বাড়েনি। তাছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে, তার মধ্যেই অতিরিক্ত তারল্য থেকে যাচ্ছে। আবার পরিচালন মুনাফা বা কর-পরবর্তী মুনাফা কোনোটাই ব্যাংকের খুব ভালো হচ্ছে না। এ কারণেই হয়তো বিদেশি বিনিয়োগকারীরা ভাবছেন আপাতত ব্যাংকের শেয়ার থেকে সরে দাঁড়ানো ভালো। এইটাই বিদেশিদের ব্যাংকের শেয়ার বিক্রি করার প্রধান কারণ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে যে ২৬টি ব্যাংকে বিদেশিদের বিনিয়োগ রয়েছে, তার মধ্যে গত এক বছরে মাত্র দুটি ব্যাংকে তারা বিনিয়োগ বাড়িয়েছেন। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের দুই কোটি ২৪ লাখ ৮৬ হাজারের বেশি শেয়ার গত এক বছরে নতুন করে কিনেছেন বিদেশিরা। ফলে কোম্পানিটির ৩ দশমিক ১৭ শতাংশ বা দুই কোটি ৫৭ লাখ ৩৪ হাজার শেয়ার এখন বিদেশিদের কাছে রয়েছে।

বিদেশিদের বিনিয়োগ বাড়া অপর প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংকের এক কোটি ২৮ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে বিদেশিদের হাতে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১ দশমিক ৩৭ শতাংশ। গত এক বছরে ব্যাংকটির তিন লাখ ৭৫ হাজার শেয়ার নতুন করে কিনেছেন বিদেশিরা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার বলেন, তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের ব্যাংকের শেয়ার দাম ওঠা-নামার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে। আমাদের ব্যাংকের শেয়ার দাম হুটহাট বাড়ে না, আবার হুটহাট কমে না। যে কারণে আমাদের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের এক ধরনের আস্থা আছে। এ কারণেই আমাদের ব্যাংকের শেয়ারে বিদেশি বিনিয়োগ বেড়েছে।

এদিকে গত এক বছরে বিদেশিরা সবচেয়ে বেশি বিক্রি করেছেন সিটি ব্যাংকের শেয়ার। এক বছর আগে কোম্পানিটির ৯ দশমিক ৬৭ শতাংশ বা ৯ কোটি ৮২ লাখ ৮৫ হাজার শেয়ার ছিল বিদেশিদের কাছে। তবে গত এক বছরে বিদেশিরা ব্যাংকটির পাঁচ কোটি ৫২ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করে দেয়া, সেই সংখ্যা কমে চার কোটি ২৯ লাখ ৯৩ হাজার বা ৪ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে।

বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ তুলে নেয়ার দিক থেকে এর পরের স্থানেই রয়েছে ব্র্যাক ব্যাংক। গত এক বছরে বিদেশিরা ব্যাংকটির পাঁচ কোটি ১৮ লাখ ৪২ হাজার শেয়ার বিক্রি করেছেন। বিপুল পরিমা শেয়ার বিক্রির পরও এখনো ব্যাংকটিতে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে। এখন ব্যাংকটির ৩৯ দশমিক ৫৭ শতাংশ বা ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে বিদেশিদের কাছে।

এছাড়া গত এক বছরে বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ তুলে নিয়েছেন যেসব ব্যাংক থেকে, তার মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকগুলোর কোটির ওপর শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা।

এর মধ্যে ইসলামী ব্যাংকের চার কোটি ৮১ লাখ ৩৮ হাজার, সাউথইস্ট ব্যাংকের চার কোটি ৫৬ লাখ ৫৫ হাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দুই কোটি ৭ লাখ ৬৫ হাজার, এক্সিম ব্যাংকের দুই কোটি ৩৮ লাখ ৬৭ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুই কোটি ৯ লাখ ৬৭ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের এক কোটি ৭৮ লাখ ১০ হাজার, ন্যাশনাল ব্যাংকের দুই কোটি ৬৬ লাখ ৭৭ হাজার, ওয়ান ব্যাংকের এক কোটি ৯৩ লাখ এবং প্রিমিয়ার ব্যাংকের দুই কোটি ২৭ লাখ ৪ হাজার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা।

২০২০ সালের ডিসেম্বর শেষে বিদেশিদের কাছে ইসলামী ব্যাংকের ২০ দশমিক ৫৮ শতাংশ বা ৩৩ কোটি ১৩ লাখ ৩৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ১ দশমিক ৭০ শতাংশ বা ২ কোটি ২ লাখ ১২ হাজার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ দশমিক শূন্য ২ শতাংশ বা ১ কোটি ৮ লাখ ৬২ হাজার, এক্সিম ব্যাংকের ১ দশমিক ৮৯ শতাংশ বা ২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ দশমিক ০৩ শতাংশ বা ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের ৪ দশমিক ৪৩ শতাংশ বা ৪ কোটি ৩৫ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ দশমিক ০৪ শতাংশ বা ৩ কোটি ১৮ লাখ ৯১ হাজার, ওয়ান ব্যাংকের দশমিক ৫২ শতাংশ বা ৪৬ লাখ ৪ হাজার এবং প্রিমিয়ার ব্যাংকের ২ দশমিক ২৯ শতাংশ বা ২ কোটি ২২ লাখ ২০ হাজার শেয়ার আছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু বিদেশি বিনিয়োগকারীরা নন, দেশীয় বিনিয়োগকারীরাও ব্যাংকের শেয়ারের প্রতি আস্থা পাচ্ছেন না। যে কারণে ব্যাংকের শেয়ার দামও বাড়ছে না। ব্যাংকের শেয়ার থেকে বিদেশিদের বিনিয়োগ তুলে নেয়া ভালো লক্ষণ নয়। কারণ বিদেশি বিনিয়োগ যত বাড়বে, এফডিআই যত বাড়বে, সুবিধা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার হাসান বলেন, অনেক দিন ধরে ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। খেলাপি ঋণ কিছুতেই কমছে না। উল্টো বেড়েই চলছে। আবার শেয়ারবাজারে অন্যান্য খাতের শেয়ার দাম বাড়লেও ব্যাংকের শেয়ার দাম বাড়ছে না। সবকিছু মিলিয়ে বিদেশিরা হয় তো ভাবছেন ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে খুব একটা লাভবান হওয়া যাবে না, এ কারণেই হয়তো তারা ব্যাংকের শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান বলেন, ব্যাংকের শেয়ারের ওপর বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। এ কারণেই হয়তো তারা ব্যাংকের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অনেক ব্যাংকের তথাকথিত স্পন্সর/ডাইরেক্টররা বাংকগুলোকে তাদের পারিবারিক সম্পত্তি মনে করেন, তারা এটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। অনেক সময় তারা নিয়মনীতিরও তোয়াক্কা করেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, স্বতন্ত্র পরিচালকদের মতামতেরও তেমন গুরুত্ব দেয়া হয় না।

তিনি বলেন, ২০০৯-২০১০ সালে ব্যাংকের অনেক পরিচালক উচ্চ দামে শেয়ার বিক্রি করেছেন। বছরের পর বছর বোনাস শেয়ার দিয়ে তারা শেয়ার সংখ্যা বাড়িয়েছেন। এখন এসব শেয়ারের দাম কমে গেলেও তারা কিনতে চাচ্ছেন না। ব্যাংকখাত দুরবস্থা থেকে বের করে আনতে এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে হলে আর্থিক খাতে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীর আস্থা বাড়বে। তাতে বাজার আরও ভালো ও বড় হবে। ব্যাংকের লেনদেন আরও বাড়বে। বর্তমানে যেসব স্পন্সর/ডাইরেক্টরদের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ আছে, যারা বিভিন্নভাবে ঋণখেলাপি হয়েছেন অথবা যারা অবৈধভাবে ব্যাংকের লুটপাট খাতে সহযোগিতা করেছেন, তাদের অবশ্যই ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930