IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> গত মাসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ১৩ হাজার কোটি টাকা

গত মাসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ১৩ হাজার কোটি টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এই ১৯ কার্যদিবসের মধ্যে ১২ কার্যদিবস ডিএসইতে দর পতনে ঘটেছে। আর ৭ কার্যদিবস উত্থানে ছিল শেয়ারবাজারে। ফলে বিগত মাসে ১৩ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ২৮ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৫ হাজার ৭৩৬ কোটি ৬০ লাখ ৮৯ হাজার টাকায়। ফেব্রুয়ারি মাসে বিনিয়োগকারীরা ১৩ হজার ২৯২ কোটি ৩ লাখ ৮৬ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছেন।

ফেব্রুয়ারি মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪৫.০৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৬৪৯.৮৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২.৫২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০৩.৫৬ পয়েন্ট কমে ফেব্রুয়ারির শেষ কার্যদিবস দাঁড়ায় যথাক্রমে ১২২২.৮৪ পয়েন্ট এবং ২৫৬.৮৩ পয়েন্টে। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইর শরিয়াহ সূচক ১২৬৫.৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১৬০.৩৯ পয়েন্টে অবস্থান করছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031