IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ‘আক্রমণাত্মক প্রচার চলবে না’

‘আক্রমণাত্মক প্রচার চলবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌখিক ভাবে সতর্ক করেও কাজ না হওয়ায় এবার প্রজ্ঞাপন জারি করে বিকাশ ও নগদকে পারস্পরিক বিরোধ মেটাতে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক মোবাইল সেবা প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে আরেকটি প্রতিষ্ঠান নিজেই প্রচারণা চালাচ্ছে। তাদের সেবা নিয়েও বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছে। আবার আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়েছে অজ্ঞাতরা। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকেরও নজরে এসেছে। এসব বন্ধে বিকাশ ও নগদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বন্ধ হয়নি বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক প্রচারণা।

এর পরিপ্রেক্ষিতে আজ প্রজ্ঞাপন জারি করে এমন প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের প্রচারণায় বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ পরিহার করতে বলেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বাণিজ্যিক প্রচারণা ও জনসংযোগমূলক বিজ্ঞাপনে এক সেবাদাতা কর্তৃক অন্য সেবাদাতা প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করা বা অন্য সেবা সম্পর্কে বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ ব্যবহারের বিষয়টি নজরে এসেছে, যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

এ বিবেচনায় ছাপা কাগজ, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বাণিজ্যিক প্রচারণা, জনসংযোগমূলক বিজ্ঞাপন বা অনুরূপ প্রচারণাসহ অন্যান্য কার্যক্রমে বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দের ব্যবহার পরিহারের নির্দেশনা দেওয়া হলো। নেতিবাচক সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি প্রচারণামূলক সব কার্যক্রমে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব নির্দেশনা দেওয়া হয়েছে সব মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস অপারেটরকে। বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, নগদের একটি বিজ্ঞাপন প্রচার, বিকাশ ও এর প্রধান নির্বাহীকে জড়িয়ে বিভিন্ন ভিডিও চিত্র তৈরি, নগদের সেবার বিরুদ্ধে সারা দেশে পোস্টার ছড়ানো, এ জন্য অজ্ঞাত ১০ হাজার জনের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। আর্থিক খাতে এমন আচরণ বরদাশত করা হবে না বলেও নিয়ন্ত্রক সংস্থাটি জানায়।

নগদ ডাক বিভাগের সেবা হলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের চেষ্টা করছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে অন্তর্বর্তীকালীন অনুমোদনও দিয়েছে। পাশাপাশি নগদের জমা টাকার লেনদেনে ডাক বিভাগের পুরো নিয়ন্ত্রণ আরোপ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। আর বিকাশ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930