IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> ডিএসইতে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ডিএসইতে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে গতি ফেরায় বাজার মূলধন ও সূচকের সঙ্গে লেনদেনেও নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবস রোবববার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসইর ইতিহাসে পেছনের সাড়ে ১০ বছরের মধ্যে এটিই লেনদেনের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

তবে এদিন ডিএসইর লেনদেনের বড় উত্থান হলেও সূচক কিছুটা কমেছে। একই সঙ্গে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৯.৩০ পয়েন্টে এবং ২ হাজার ২২২.৫৫ পয়েন্টে।

ডিএসইতে এদিন ৩৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৫টির বা ৩৯.৬২ শতাংশের, শেয়ার দর কমেছে ২০১টির বা ৫৪.৯২ শতাংশের এবং ২০টির বা ৫.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০৭.০২ পয়েন্টে। সিএসইতে এদিন ২৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৩০টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031