IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> অর্থনীতি >> প্রথমবার ভ্যাট দিল মাইক্রোসফট

প্রথমবার ভ্যাট দিল মাইক্রোসফট

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট দিয়েছে। গত জুলাইয়ে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেওয়ার পর চলতি সেপ্টেম্বর মাসে প্রথমবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দেয়। বাংলাদেশে গত জুলাই ও আগস্ট মাসে ব্যবসা বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাটের এই অর্থ জমা করলো।

এ বিষয়ে দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবীর সোমবার বলেন, অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট প্রথমবারের মত ভ্যাট প্রদান করেছে। তবে ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার জন্য তারা কিছুদিন সময় চেয়েছে বলেও তিনি জানান।

নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই, তাদেরকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে ভ্যাট কর্তৃপক্ষ।

চলতি অর্থবছর তথ্য প্রযুুক্তিখাতের আরও তিন অনাবাসী প্রতিষ্ঠান ফেসবুক, আমাজান ও গুগল বাংলাদেশে ভ্যাট জমা দেওয়া শুরু করেছে। এর সবগুলোই দক্ষিণ ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠান।

সূত্র-বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930