IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> আইন-আদালত >> সাংবাদিক সুমনসহ দুজনকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদন

সাংবাদিক সুমনসহ দুজনকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপিকার আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে করা মামলায় ওই টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান হোসেন সুমনসহ দুইজনকে অব্যাহতি দানের আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ডিবি পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৭ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সোশ্যাল মিডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক কাজী মো. নাসিরুল আসামি সাংবাদিক ইমরান ও চঞ্চল পালমাকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। আগামি ২৫ জানুয়ারি মামলাটির ধার্য তারিখ রয়েছে।’

চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ‘মামলার আসামি ইমরান হোসেন সুমন ও বাদী একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সুবাদে তাদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কটি কোনো একটি কুচক্রি মহল ভালোভাবে না নিয়ে বিরোধ সৃষ্টি করার উদ্দেশ্যে বাদীর স্বামীর ফেসবুকে বিভিন্ন অপরিচিত আইডি থেকে আপত্তিকর ও অশ্লীল বার্তা দিয়ে তার বিষয়ে অশ্লীল মন্তব্য করেন। যার ফলশ্রুতিতে অজ্ঞাত ওই কুচক্রি মহলের ফাঁদে পা দিয়ে বাদী মামলাটি করেন।’

প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, ‘প্রকৃতপক্ষে আসামি ইমরান হোসেন সুমন ও তেজগাঁও ফুয়াং ক্লাবের রিসিপশনিস্ট চঞ্চল পালমা পরস্পর যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বাদীর নামে অশ্লীল মন্তব্য ও আপত্তিকর ছবি বার্তার মাধ্যমে প্রচার করেছেন বলে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই এ মামলার থেকে আসামি ইমরান হোসেন সুমন ও চঞ্চল পালমাকে অব্যাহতির আবেদন করা হলো।’

আপত্তিকর অশ্লীল ছবি প্রকাশ করায় ১২ জুলাই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারা দেয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ‘২০২০ সালের ২৩ মে ওই উপস্থাপিকার স্বামীর ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন আইডি থেকে আপত্তিকর এসএমএস করে তার বিষয়ে খারাপ মন্তব্য করা হয়, যা দেখে তার স্বামীর মনমানসিকতা খারাপ হয়ে যায়। একপর্যায়ে তার স্বামী বিষয়গুলো বাদীর সঙ্গে শেয়ার করেন। পরে ওই উপস্থাপিকা বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ডায়েরি করার পরও অজ্ঞাত বিবাদীরা হোয়াটস অ্যাপ ব্যবহার করে তার নামে স্বামী, দেবর, মাকে বিভিন্ন আপত্তিকর এসএমএস ও ছবি পাঠাতে থাকেন।’

ওই উপস্থাপিকা মামলার অভিযোগে আরও বলেন, ‘অজ্ঞাত ব্যক্তি আমার পরিচয় গোপন করে আমার স্বামীর ছবি ব্যবহারপূর্বক ফেক আইডি প্রস্তুত করে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার ও প্রকাশ করে সম্মানহানি করেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031