IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> আনুশকাহ ধর্ষণ-হত্যা, আদালতে সাক্ষী দিলেন দিহানের বাসার দারোয়ান

আনুশকাহ ধর্ষণ-হত্যা, আদালতে সাক্ষী দিলেন দিহানের বাসার দারোয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার কলাবাগান এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানের বাসার দারোয়ান মো. দুলাল মিয়া আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন দুলাল মিয়াকে আদালতে হাজির করে সাক্ষী হিসেবে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে ১০ জানুয়ারি তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দিহানের ডিএনএ টেস্টের অনুমতি দেন। এ মামলায় গত ৮ জানুয়ারি দিহান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই দিন জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ জানুয়ারি ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে। পরে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিহানকে একমাত্র আসামি করে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীর মা কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এক ঘণ্টা পর তার বাবাও ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে ওই শিক্ষার্থী তার মাকে ফোন করেন এবং কোচিং থেকে নোট আনার কথা বলে বাসা থেকে বের হন। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে দিহান ওই শিক্ষার্থীর মাকে ফোন করে জানান যে, তার মেয়ে দিহানের বাসায় এসেছে। হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। স্কুলছাত্রীর মা হাসপাতালে পৌঁছে কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন, আসামি নিজ বাসায় ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি নিজেই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31