IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> তানোরে বিজ্ঞানী নূর মোহাম্মদের গবেষনায় বিভিন্ন রঙ্গের ধান উৎপাদন

তানোরে বিজ্ঞানী নূর মোহাম্মদের গবেষনায় বিভিন্ন রঙ্গের ধান উৎপাদন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের আদর্শ কৃষক বিজ্ঞানী নূর মোহাম্মদের গবেষনায় বেগুনী রঙ্গের ধান। রয়েছে লাল, খয়েরী, সোনালী, সবুজসহ সাদা রঙ্গের ধান। তার নতুন এই উদ্ভাবনী নতুন জাতের বেগুনীসহ রঙ্গিন ধানের জমি দেখতে আসছেন বিভিন্ন এলাকার কৃষকরা। জমিতে বাহারী রঙ্গে অপরুপ শোভা ছড়ানো এই রঙ্গির ধান দেখে কৃষকরা যেমন উৎসাহ পাচ্ছেন তেমনি আগ্রহী হয়ে উঠছেন।

দীর্ঘদিন থেকে ধান নিয়ে গবেষনা করা এই ধান বিজ্ঞানী সংক্রায়নের মাধ্যমে একের পর এক নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন প্রায় ২শতাধীক। চলতি রোপা আমন মৌসুমে বিলকুমারী বিল সংলগ্ন গোল্লাপাড়ার ১একর জমিতে তিনি পদর্শনী ৭৪ প্রকার জাতের ধান রোপন করেছেন। ক্ষেতজুড়ে শোভা পাচ্ছে ছোট ছোট অনেকগুলো সাইন বোর্ড।

গ্রামের প্রান্তিক কৃষক নূর মোহাম্মদের নিজস্ব ধান গবেষণায় প্রদর্শনী প্লটের পাশাপাশি তার সংগ্রহে রয়েছে বিলুপ্ত প্রায় ২শতাধীক জাতের ধান বীজ। কৃষক বাবার চাষ করা সেই ধানগুলো যখন বিলুপ্ত হওয়া শুরু করে তখনই তিনি শুরু করেন সংরক্ষন করা। সেই সংরক্ষন করা ধান থেকে সঙ্করায়ণ করে তিনি লাল, বেগুনী, সাদা, সবুজসহ সোনালী রঙ্গের ধান বীজসহ বিভিন্ন প্রজাতির নতুন নতুন ধানের উদ্ভাবন করছেন।

ধান নিয়ে গবেষনা করে নতুন জাতের ধান বীজ উদ্ভাবন করার স্বীকৃতি স্বরুপ পেয়েছেন রাষ্ট্রীয় স্বর্ন পদকসহ একাধীক স্বর্ণ পদক। রাষ্ট্রীয় স্বর্বচ্চ সম্মাননায় পদক পাওয়া এই ধান বিজ্ঞানীকে সম্মাননা দেয়ার পাশাপাশি কৃষি মন্ত্রনালয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে গিয়ে তিনি কৃষকদের চাষাবাদে সংগ্রহ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় রোপন করেছেন তাল বীজ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী এলাকায় তিনি রোপন করেছেন তাল বীজ।

এলাকার কৃষকরা বলছেন, নুর মোহাম্মদ এখন দেশের বিভিন্ন এলাকায় গিয়ে রোপন করছেন তাল বীজ। কৃষকরা বলছেন নূর মোহাম্মদ দীর্ঘদিন থেকেই ধান নিয়ে গবেষনা করে আসছেন, তার চিন্তা ও গবেষনায় একের পর এক নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করে এলাকার কৃষকদের মাঝে ঝড়িয়ে দিয়েছেন।

তার উদ্ভাবনী ধান এখন অনেক কৃষক চাষাবাদ করছেন। তার উদ্ভাবনী ধান চাষ করে কৃষকরা কম খরচে কম সময়ে অধিক ফসল ঘরে তুলতে পারছেন। ফলে নুর মোহাম্মদ স্থানীয় কৃষি বিভাগসহ এলাকায় ‘ধান বিজ্ঞানী’ হিসাবে বেশ পরিচিত।

এবিষয়ে স্বর্ণপদক প্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ বলেন, চলতি রোপা আমন মৌসুমে ১একর জমিতে ৭৪ জাতের ধান সঙ্করায়ণের মাধ্যমে উদ্ভাবন করছেন, এর মধ্যে নতুন প্রজাতির একটি জাত উদ্ভাবন করা হয়েছে। তিনি বলেন, সংক্রায়নের মাধ্যমে গবেষনা করতে করতে বেরিয়ে এসেছে লাল বেগুনীসহ বিভিন্ন রঙ্গের ধান যা জমিতে যেমন সৌন্দর্য্য বৃদ্ধি করেছে তেমনি সময় কম লাগবে এবং কম খরচে এবং ফলেন বেশী হবে। তিনি বলেন, এই ধান নিয়ে আরো গবেষনা বাকি রয়েছে, গবেষনা শেষে ভোটের মাধ্যমে ধানের জান নির্ধারন করা হবে।

এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম বলেন, ধান গবেষক নূর মোহাম্মদের এই সব রঙ্গিন ধানের প্লট বিজ্ঞানীরা পরিদর্শন করেছেন। তিনি বলেন, নুর মোহাম্মদের গবেষনা শেষ হলেই তা জাত ও বীজ হিসেবে নির্বাচনের মাধ্যমে ঠিক করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930