IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> মোহনপুরে আউশের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

মোহনপুরে আউশের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বিস্তৃর্ণ আউশ ক্ষেতের মাঠে সোনালী চাদরে দুলছে কৃষকের স্বপ্ন। দু’চোখ যেদিক যায় শুধু ধান আর ধান। পরিপক্ক পুষ্ট ধানের ভারিতে নুয়ে পড়েছে শীষ।

উপজেলায় অনেক স্হানে শুরু হয়েছে ধান কাটা। অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে আউশের আবাদ। বিগত কয়েক বছরের তুলনায় ভাল ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে মোহনপুরে ৫৭৯০ হেক্টর জমিতে চাষ হয়েছে আউশ ধান। বন্যা কম হওয়ায় অন্যান্য বছরের চেয়ে ধান ভালো হয়েছে এবছর।

সরেজমিনে শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মগরা বিলের আউশ চাষি কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি গ্রামের সাইদুল ইসলাম ধুমকেতু নিউজকে বলেন, এ বছর ধানের ফলন ভাল হয়েছে। আমার ৩ বিঘা জমিতে আউশ ধান রয়েছে। এক সপ্তাহের মধ্যে ধানকাটা শুরু হবে। ফলন ভাল হবে বলেও আশাবাদি তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রহিমা খাতুন বলেন, মোহনপুরে আউশ ধান ভাল হয়েছে। তিনি জানান, আমাদের উপ সহকারি কর্মকর্তাগণ কৃষকদের সাথে সব সময় যোগাযোগ রাখছেন, খোঁজখবর নিচ্ছেন। রোগবালাই কম, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ভাল ফলন পাবেন বলে আশাবাদী তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031