IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> কৃষি >> তানোরে জমিতে বিষ প্রয়োগে ধান পুড়িয়েছে প্রভাবশালীরা

তানোরে জমিতে বিষ প্রয়োগে ধান পুড়িয়েছে প্রভাবশালীরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শক্রুতার জেরে প্রান্তিক ৩ কৃষকের ২ বিঘা জমিতে বিষ প্রয়োগ করে জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির কালনা গ্রামের পশ্চিমের জমির মাঠে। এঘটনায় প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না দরিদ্র ও প্রান্তিক ওই ৩ কৃষক।

সরেজমিন জমির মাঠে গিয়ে এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার কালনা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪০)’র সাথে একই গ্রামের আব্দুস সোভানের ছেলে আবুল কালাম (৩৫)’র সাথে দীর্ঘদিন ধরে শক্রুতা চলে আসছিলো।

এরই জের ধরে সোমবার রাতে সোভানের ছেলে কালামের ৪০ শতক, মৃত খাইরুলের স্ত্রী বুলবুলীর ১৫ শতক ও আনিছুরের ছেলে আনোয়ারের ১০ শতকসহ মোট ৬৫ শতক জমিতে ঘাস ও জঙ্গল মারা বিষ প্রয়োগ করে সম্পূর্ণ জমির ধান পুড়িয়ে দিয়েছে।

এঘটনায় গ্রামবাসীসহ ক্ষতিগ্রস্থ্য কৃষকরা বলছেন গত বছরও একই গ্রামের আশরাফ আলীর ছেলে সাদেক আলী (৪২) ও তার ভাই সামসুদ্দীন (৫০) সাজ্জাদ (৫৫) সহ তাদের লোকজন ওই জমিতে বিষ দিয়ে ধার পুড়িয়ে ফেলার ঘটনায় আদালতে জরিমানা দিয়ে এসেছে। এবারো তারাই এঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ্য কৃষকসহ গ্রামবাসী।

এবিষয়ে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত সাদেকের বক্তব্য পাওয়া যায়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ভয়েরনকোন কারন নেই, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930