IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> কৃষি >> মান্দায় ভেজাল কীটনাশকে বাজার সয়লাব, দিশেহারা কৃষক

মান্দায় ভেজাল কীটনাশকে বাজার সয়লাব, দিশেহারা কৃষক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভেজাল ও নিম্নমানের কীটনাশকে বাজার সয়লাব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মানহীন এসব কীটনাশক জমিতে দফায় দফায় প্রয়োগ করেও সুফল মিলছে না। এ অবস্থায় পোকার আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। কৃষি দপ্তরের পরামর্শও পাচ্ছেন না তাঁরা।

কৃষকদের অভিযোগ, কীটনাশক ভেজাল ও নিম্নমানের হওয়ায় জমি থেকে পোকা সরানো যাচ্ছে না। খেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা সারাতে অনেক কৃষককে এরই মধ্যে জমিতে ৩ বার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। আগামিতে পচন ও কারেন্ট পোকা রোধে কয়েকদফা স্প্রে দিতে হবে। এতে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। ফলন বিপর্যয়েরও আশঙ্কা রয়েছে।

তাঁরা অভিযোগ করে বলেন, কৃষকদের এখন চরম সংকটময় অবস্থা চলছে। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোন সহায়তা ও পরামর্শ পাচ্ছেন না। মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন কৃষকেরা।

উপজেলার নুরুল্লাবাদ গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, ধান গাছের বয়স চলছে ৪৫ থেকে ৫০ দিন। এরই মধ্যে পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ ঠেকাতে জমিতে তিনবার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তবুও জমি থেকে পোকা সরানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, মান্দা উপজেলায় মাঝে-মধ্যেই নকল কীটনাশক ধরা পড়ে। ভেজাল কীটনাশকের কারখানাও আবিস্কার করে পুলিশ। এসবের কারণে কীটনাশকের গুনগত মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কৃষক আব্দুল জব্বার বলেন, এবার জমিতে ভিরতাকো প্রয়োগ করে সুফল পাননি। খেত থেকে মাজরা ও পাতা মোড়ানো পোকা সরাতে ১৮ দিনের ব্যবধানে ৩ বার স্প্রে দিতে হয়েছে। তাঁর মতো অনেক কৃষককে একইভাবে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে।

কৃষক জিল্লুর রহমান বলেন, পাতা মোড়ানো রোগের জন্য ইনতেফা কোম্পানির তুরাব ও এসিআই কোম্পানির কনজাপ্লাস নামের কীটনাশক প্রয়োগ করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। দ্বিতীয় দফায় একাধিক কীটনাশক প্রয়োগ করেও ভালো ফল পাওয়া যায়নি। অবশেষে ফসল রক্ষায় জমিতে তৃতীয় দফায় স্প্রে দিতে হয়েছে।

তিনি আরও বলেন, কীটনাশক ভেজাল ও নিম্নমানের না হলে প্রথমবারেই কাজ হত। একাধিকবার প্রয়োগ করায় অতিরিক্ত অর্থ ব্যয়সহ ধানগাছ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধিসহ ফলন বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, ফুতি পোকা থেকে ধান গাছের পাতা মোড়ানো পোকার উৎপত্তি হয়ে থাকে। মুলত এর নাম মিলিবাগ বা ছাতরা পোকা। এর কার্যকরী কোন ট্রিটমেন নেই। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে এ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছেন।

তিনি আরও বলেন, পরীক্ষা না করেই কোন কীটনাশককে ভেজাল বা নিম্নমানের বলা যায় না। ভেজাল প্রতিরোধে কীটনাশকের দোকানগুলোতে নজরদারী বাড়ানোসহ অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ও সার উদ্ধার করে পুলিশ। এসময় ওই কারখানা থেকে কয়েক ধরণের মেশিন ও উপকরণ জব্দ করা হয়। একই বছরের ২ অক্টোবর দক্ষিণ পরানপুর এলাকায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031