IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> নাচোলে আমন ধান কাটা শুরু

নাচোলে আমন ধান কাটা শুরু

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলতি মৌসুমে এক সপ্তাহ থেকে নবান্নের উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে আমন ধান কাটা শুরু হয়েছে। এবছর শেষ আশ্বিনের বৃষ্টিতে পারিজা জাতের ধান মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার ফলে আমনের ফলনের ধার্যকৃত লক্ষ্যমাত্রা অর্জিত নাও হতে পারে এমটিই আশংকা করেছিল কৃষকরা। কিন্তু শেষ মুহুর্তে উপজেলা কৃষি অফিসের নিবিড় পর্যবেক্ষণ, পরামর্শ, মাঠদিবস, উঠান বৈঠক করে কৃষকরা ক্ষেতে উপযুক্ত বালাইনাশক প্রয়োগ করার ফলে পচন ও কারেন্ট পোকার আক্রমন ও রোগ-বালাই থেকে রক্ষা পেয়েছে। তাই ফলনে তেমন ঘাটতি পড়বেনা বলে ধারনা করছেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ।

উপজেলার হাঁকরইল গ্রামের কৃষক আলহাজ্জ্ব সেকান্দার আলী, আন্ধরাইল গ্রামের জাইফুল ইসলাম, বাজে কালইর গ্রামের জাহাঙ্গীর আলম, বাসুগ্রামের জয়চাঁন রায়, সোনাইচন্ডি গ্রামের আফজাল হোসেন, বর্ধাইচন্ডিপুরের শামমসুল আলম জানান, আশ্বিনের বৃষ্টিতে স্বর্ণা ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনে তেমন ঘাটতি হবেনা।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলায় আমন মৌসুমে প্রায় ১৮টি জাতের আমন ধানের ২২হাজার ৫শ’ ২০ হেক্টোর আবাদ হয়েছে। ফলনের সরকারী হিসেব মতে উপজেলায় প্রায় ৯০হাজার মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় স্বর্ণা জাতের ৭,৮২০, ব্রী-৫১ জাতের ১১,৩৮৫, ব্রী-৫২জাতের ১২হাজার, ব্রী-৪৯ জাতের ২০, ব্রী-৩৪ জাতের ১,৩৯২, ব্রী-৭১ জাতের ১৫৩, ব্রী-৮৭জাতের ১০, ব্রী-৯০, ৯৩, ৯৪ ও ৯৫ জাতের, বীনা-১১জাতের ৬, বীনা-১৭ জাতের ১৫, বীনা-২২জাতের ৮, বীনা-৭৫জাতের ৪১, চিনি আতব (স্থানীয়) জাতের ৫, অ্যাবাইজএজেড-হাইব্রীড জাতের ৩০ হেক্টোর আবাদ হয়েছে।

তিনি আরও জানান, শত প্রতিকুলতা কাটিয়ে কৃষকরা উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে আমন ধান কাটা শুরু করেছে। সার ও কীটনাশক ডিলারের দোকানে কৃষকদের অনেক টাকা দেনাও রয়েছে। এবছর ধানের বাজারমূল্য ভাল না পেলে দেনার বোঝা মাথায় থেকে যাবে বলে কৃষকরা আশংকা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031