IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> কৃষি >> রায়গঞ্জে ফুলকপি চাষে আশার আলো দেখছেন কৃষকরা

রায়গঞ্জে ফুলকপি চাষে আশার আলো দেখছেন কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পতিত জমিগুলোতে ফুলকপি চাষে ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকেরা।

একটা জায়গাও যেনো খালি না থাকে, প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর পতিত জমিগুলো আলগা না রেখে সময় মতো যে যার মতো করে চাষাবাদ করছেন অনেকেই। অব্যশ্য ইতিমধ্যেই শীতকালিন সবজি ফুলকপি বাজারে উঠতেও শুরু করেছে।

আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতিতে কৃষি কাজের সবকিছু বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সুফল পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে ফুলকপির ভাল ফলন আশা করছেন অধিকাংশ কৃষক।

মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এখনকার মতো বাজারদর ঠিক থাকলে গত বছরের খতির পরিমাণটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন এ উপজেলার কৃষকেরা।

এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের ফয়সাল হোসেন জানান, নিজেদের চাহিদা মিটিয়ে ফুলকপি উপজেলার বিভিন্ন স্থানীয় হাট-বাজারে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে থাকেন। তাছাড়া ফুলকপির পাশাপাশি একই সাথে বেশ কিছু সবজিরও চাষাবাদ করছেন তিনি।

তিনি আরও জানান, আমি আমার জমিতে পাতাকপির পাশাপাশি গতবারের মতো এবারও ফুলকপির চাষ করছি। বাজারের মূল্য ঠিক থাকলে আগামীতে কেউ আর জমিগুলো পতিত রাখবে না। সেই সঙ্গে অন্যান্য শীতকালিন সবজির পাশাপাশি ফুলকপি চাষে আগ্রহী হবেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930