IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> ‘মিরাজের ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি’

‘মিরাজের ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালাও ফিক্সিং কিংবা স্পট ফিক্সিংয়ের সরাসরি অভিযোগ না তুললেও অধিনায়কত্ব হারানোর পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিইও ইয়াসির আলমের বিপক্ষে অভিযোগের আঙ্গুল তুলেছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় হতাশ এবং ক্ষুব্ধ মিরাজ চট্টগ্রাম ম্যানেজমেন্টের কারো কারো আচরণ সন্দেহজনক বলেও মন্তব্য করেছেন।

এক পর্যায়ে ‘মা অসুস্থ’ বলে চট্টগ্রাম টিম হোটেল ছেড়ে ঢাকায় ফেরার কথাও জানিয়েছিলেন মিরাজ। পরে কাল রোববার খেলা শেষে রাতে রফা হয়েছে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পক্ষ মিরাজকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিয়েছেন দলের সঙ্গে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে একাদশে থেকে মিরাজ খেলেছেনও।

দলের ম্যানেজমেন্ট ও সিইওর বিপক্ষে নানা অভিযোগ করেও শেষ পর্যন্ত মিরাজ দলের সঙ্গে থেকে গেলেও ঘটনা-রটনা কমেনি।

অনেকেই মিরাজের অভিযোগ খুঁটিয়ে দেখার পক্ষে মত দিয়েছেন। তার অধিনায়কত্ব কেড়ে নেয়ার আসল কারণ কী? ক্রিকেটীয়, না অন্য কারণও আছে। তা নিয়ে জল্পনা-কল্পনার অন্তঃ নেই।

সত্যিই কি স্পট বা ফিক্সিংয়ের ব্যাপার ছিল? চট্টগ্রাম ম্যানেজমেন্টের কেউ কী এমন কার্যক্রমের সঙ্গে কোন না কোনভাবে জড়িত? এমন প্রশ্নও উঠেছে। যদি এমন কিছু থেকেই থাকে, তাহলে তার যথাযথ অনুসন্ধান খুব জরুরি।

অনেকেরই মত, বিপিএলের গায়ে কোনোরকম কালো দাগ লাগুক সেটা প্রত্যাশিত নয়। খোদ বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষেরই উচিৎ বিষয়টির সুষ্ঠু তদন্ত করা।

আশার খবর, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এবং সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও আজ সেটাই জানিয়েছেন। বিসিবি পুরো ঘটনাটি আমলে নিয়েছে। অন্যভাবে বললে বলা যায়, বিপিএল কর্তৃপক্ষ ও বিসিবি সমানভাবে গুরুত্ব দিয়ে বিষয়টির সুষ্ঠু তদন্ত করতে আগ্রহী।

সোমবার বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে শেখ সোহেল ও মল্লিক জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন এবং বিপিএল কর্র্তপক্ষ পুরো ঘটনা জানতে মেহেদি হাসান মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্টের সঙ্গে বসবেন। তাদের ডাকা হবে। দু’পক্ষের মতামত জানতে চাওয়া হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত ও শুনানি হবে। তার ভাষায়, ‘আসলে কালকে আমরা ঘটনাটা শুনলাম। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি, আমি ছিলাম, মল্লিক ভাইও ছিল। সবার সঙ্গে কথা বলার পরে আমরা যেটা দেখেছি- মিরাজেরও এখানে ভুল আছে, ম্যানেজমেন্টেরও ভুল আছে। দু’জনই কিন্তু হিসেবে দোষি সাব্যস্ত হয়। মিরাজের মতো জাতীয় এবং উঁচু মানের ক্রিকেটার হয়ে টুর্নামেন্ট চলাকালীন এই ভূমিকাটা রাখা ঠিক হয়নি। তার আরও অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা বিসিবির কমিটি ছিলাম, সেখানে সে বলে অপেক্ষা করতে পারতো। এখানে ফ্র্যাঞ্চাইজিরও সমস্যা আছে, আমি তাদেরও ছাড় দেবো না। তাদের শুনানি হবে কয়েকদিনের মধ্যে। দু’পক্ষকে সাথে নিয়েই আমরা শুনানি করবো। এখানে ফ্র্যাঞ্চাইজিরও ধৈর্য্য ধরা উচিত ছিল। তারা দু’পক্ষই নিজেদের মাঝে আলোচনা করে একটা কিছু করতে পারতো। এত বড় পর্যায়ে যাওয়ার জিনিস ছিল না এটা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31