IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান বাংলাদেশের

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।

ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। এর মাধ্যমে ২০ ওভারের খেলায় আফগানদের বিপক্ষে নতুন করে সর্বনিম্ন রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ম্যাচটিতে সর্বোচ্চ ৩০ রান করেছেন শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে সর্বনিম্ন রান ছিল ১২২। ২০১৮ সালে ভারতের দেহরাদুনে আফগানদের বিপক্ষে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

সেবার আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ১৬৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছিল।

এদিকে আজ শুরুতেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলের অন্যতম ভরসা লিটন দাস দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র ১৩ রান। বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেটে বিলিয়ে আসেন তিনি।

বিপিএলের হার্ডহিটার মুনিম শাহরিয়ার তার দ্বিতীয় আন্তর্জাতিকেও নিজেকে মেলে ধরতে পারেননি। আউট হয়ে যান মাত্র ৪ রান করে।

গত কয়েক ম্যাচ ধরে ব্যর্থ ওপেনার নাঈম শেখও ভালো কিছু করে দেখাতে পারেননি। অবশ্য আজ ভাগ্য বাধ সেধেছে। ২ বাউন্ডারিতে ১৯ বলে ১৩ রান করা এ ওপেনার রানআউট হয়ে ফেরেন।

এমন মুহূর্তে দলকে টেনে নেওয়ার দায়িত্ব এসে পড়ে দেশসেরা অলরাউন্ডার অভিজ্ঞ সাকিব আল হাসানের উপর। কিন্তু তিনিও ব্যর্থ। ১৫ বলে ৯ রানে শেষ হয়ে যায় তার ইনিংস।

সাকিব যখন আউট হন তখন বাংলাদেশ মাত্র ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারায়। এরপর মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দলের হাল ধরার চেষ্টা করেন।

বলা যায় কঠিন বিপদের সময় তারা কিছুটা সফল হনও। কিন্তু দলীয় ৮৮ রানের সময় ২১ রান করে মাহমুদউল্লাহ এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন।

তিনি বিদায় নেওয়ার পর মুশফিক ৩০ রান করে বিপজ্জনক বোলার ফজলহক ফারুকির বলে ক্যাচ আউট হন। এরপর ক্রিজে আসা মেহেদি হাসান প্রথম বলেই ফারুকির বলে বোল্ড আউট হন।

এরপর দলের সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান আফিফ হোসেন ১০৪ রানের সময় ব্যক্তিগত ৭ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান।

নবম ব্যাটসম্যান হিসেবে শরিফুল ইসলাম কোনো রান করার আগে ফারুকির বলে বোল্ড হন।

আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নিয়েছেন ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31