IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> লেভানদোভস্কির রেকর্ডগড়া হ্যাটট্রিক

লেভানদোভস্কির রেকর্ডগড়া হ্যাটট্রিক

ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে আরবি সালসবুর্গের বিপক্ষে রবার্ট লেভানদোভস্কির রেকর্ডগড়া হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে ১-৭ গোলে উড়িয়ে শেষ আটে নাম লিখিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ২-৮ গোলে এগিয়ে পরের ধাপে পা রেখেছে বায়ার্ন।
ইউরোপ সেরার মঞ্চে চলতি আসরে লেভানদোভস্কির গোল হলো ১২টি, সব আসর মিলিয়ে ১০৪ ম্যাচে ৮৫টি। তার চেয়ে বেশি গোল আছে লিওনেল মেসি (১২৫) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (১৪০)।

চ্যাম্পিয়ন্স লিগে এই ফুটবলারের হ্যাটট্রিক হলো ৫টি। তার চেয়ে বেশি আছে কেবল মেসি ও রোনালদোর, দুজনেরই সমান ৮টি করে।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে সুযোগ পেয়ে যায় সালসবুর্ক। আট গজ দূর থেকে নিকোলাস কাপালদোর শট কিংসলে কোমানের পায়ে লেগে বাইরে যায়।

এরপর লেভানদোভস্কির ঝলক। শুরুটা দ্বাদশ মিনিটে, পেনাল্টি গোলে। ২১তম মিনিটে আরেকটি স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ ফরোয়ার্ড। দুবারই তিনি নিজে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

২৩তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে মুলারের লম্বা পাস ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে আসেন সফরকারী গোলরক্ষক। তার শটে বল লেভানদোভস্কির পায়ে লেগে পোষ্টে লাগে। ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক এটি, ২৩ মিনিটে। ১৯৯৬ সালে ইন্টার মিলানের হয়ে রসেনবর্গের বিপক্ষে মার্কো সিমোনের ২৪ মিনিটে হ্যাটট্রিক ছিল আগের রেকর্ড।

৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি। কোমানের পাস ধরে ডি-বক্সে ডান দিক থেকে শটে গোলটি করেন এই জার্মান ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে এসে ৫৪তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন মুলার। লেরয় সানের পাস বক্সে পেয়ে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড।

তবে ৭০তম মিনিটে দারুণ গোলে ব্যবধান কমান কাইগার্ড। সতীর্থের পাস ধরে ডি-বক্সে জোরাল শটে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ডেনিশ মিডফিল্ডার।

শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।

এর আগে প্রথম লেগে ৯০তম মিনিটের গোলে ১-১ ড্র নিয়ে কোনোমতে হার এড়িয়েছিল বায়ার্ন মিউনিখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31