ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা আবার শুরু।
শুক্রবার (৮ এপ্রিল) সফররত খুলনা ৫ উইকেটে হারায় মৌলভিবাজারকে। টস জয়ী মৌলভিবাজার ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান।
দলের পক্ষে অপেনিং ব্যাটস ম্যান উইকেট কিপার জয়ন্ত দত্ত ৯০ বল খেলে ৪৫ রান করে ও মোঃ ফরহাদ ২১ বল খেলে ১৯ রান করেন।
এছাড়াও জাবির হোসেন ২৪ বল খেলে ২১ রান করেন। খুলনার পক্ষে সুজাত হাসান ২৫ রানে ২টি, জীবন ২১ ও শিসোনাথ হালদার ১০ রানে ৩টি করে উইকেট নেন।
খুলনা ১৩৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে টার্গেট পূর্ন করে (১৩৬ রান)। দলের পক্ষে অপেনিং ব্যাটস ম্যান উইকেট কিপার এটিএম সাহাজালাল ৯ বল খেলে ২২ রান করেন। ক্যাপ্টেন আদনান ৬৩ বলে ৪৩ রান করে অপরাজিত থাকে ও জিএম সাজ্জাদ সোহেল ৫৫ বল খেলে ৩০ রান করেন।
মৌলুভিবাজারের পক্ষে সুমিত রই ৩৭ রানে ২টি ইউকেট নেন। এছাড়াও সজিব দাস,আব্দুস সালাম ও নাহিদ উদ্দিন খান ১টি করে উইকেট নেন।
শনিবারের খেলায় কুড়িগাম ও নেত্রকোনা জেলা অংশ নেবে।


