IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> খেলা >> শেবাগের কাছে কিশোর কুমারের গান শুনতে চান পাকিস্তানি ফিল্ডার

শেবাগের কাছে কিশোর কুমারের গান শুনতে চান পাকিস্তানি ফিল্ডার

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঠ কিংবা মাঠের বাইরে বরাবরই আমুদে চরিত্র ভারতের সাবেক ওপেনার ও অধিনায়ক ভিরেন্দর শেবাগ। জীবনকে উপভোগ করার মন্ত্রে দীক্ষিত এক ব্যক্তিত্ব তিনি। যা করতে গিয়ে প্রায়ই খেলার উত্তেজনাকর মুহূর্তেও এক-দুই লাইনের কৌতুক বলে সবাইকে হাসাতে ওস্তাদ শেবাগ।

শুধু তাই নয়, ব্যাটিং করার সময় গুনগুন করে গান গাওয়া ছিল তার নিত্য অভ্যাস। একবার তো এমন হয়েছে যে, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের এক ফিল্ডার তার গুনগুন কর শুনে কিশোর কুমারের একটি গান শোনানোর আবদারই করে বসেছিলেন।

ক্রিকবাজের সঙ্গে এক লাইড আড্ডায় সে ঘটনার কথা তুলে ধরেছেন শেবাগ। তিনি জানিয়েছেন, ব্যাটিং করার সময় ‘চালা যাতা হুঁ’ নামক গানটি নিয়মিতই নিজের মনে গাইতেন। এছাড়া চাপের মুখে অথবা ফুরফুরে মেজাজে গানের ধরনও বদলে যেত। এমন গান গাওয়া ব্যাটিংয়ের সময় স্বাভাবিক থাকতে সাহায্য করত।

শেবাগ বলেছেন, ‘ব্যাটিং করার সময় আমি অনেক গান গাইতাম। তবে আমার সবচেয়ে পছন্দের গান ছিল, চালা যাতা হুঁ কিসি ক্যা ধুন ম্যা, ধাড়কে দিল কে, তাড়ানে লিয়ে। কারণ এ গানটা আমি যেকোনো সময় গাইতে পারতাম। আমার মুড বা আশপাশের পরিস্থিতি যেমনই থাক, এই গান আমার মন ভালো করে দিত।’

তিনি আরও যোগ করেন, ‘মাঝেমধ্যে যখন আমি খুব রান করতে থাকতাম, তখন চিটিয়া কালাইয়্যা গান গাইতাম। আবার যখন রান করতে পারতাম না, তখন ভগবানের ভজনও (ধর্মীয় সঙ্গীতবিশেষ) গাওয়া শুরু করতাম (হাসি)।’

এসময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইয়াসির হামিদের সঙ্গে হওয়া মজার ঘটনাটিও শোনান শেবাগ। ব্যাঙ্গালুরু টেস্টে শেবাগ করেছিলেন ২৬২ বলে ২০১ রান। ঐ ইনিংসে ১৫০ রান পার করার পর শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির হামিদ শুনতে পান যে, আপন মনে গান গেয়ে চলেছেন শেবাগ।

তাই ওভারের বিরতিতে শেবাগের কাছে গিয়ে বিখ্যাত সংগীতকার কিশোর কুমারের গান শোনানোর আবদার করেন ইয়াসির। শেবাগের ভাষায়, ‘আমি যখন খেলতাম, তখন কেউ আসরে বুঝত না যে আমি গান গাচ্ছি। কিন্তু একবার ভারত-পাকিস্তান সিরিজের সময় ব্যাপারটা ঘটে যায়।’

‘ব্যাঙ্গালুরুতে আমি ১৫০ রানে ব্যাট করছিলাম। ইয়াসির হামিদ শর্ট লেগে দাঁড়ান ছিল। সে আমাকে জিজ্ঞেস করে, ভিরু ভাই, আপনি ব্যাটিংয়ের সময়েও গান গান? আমি বললাম, হ্যাঁ অবশ্যই! তখন সে আমাকে কিশোর কুমারে একটি গান গাইতে বলে। যার মানে আমি ব্যাটিংয়ের পাশাপাশি গান গেয়েও তাদের বিনোদন দিতাম।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31