IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> নববর্ষের শুভেচ্ছা টাইগারদের

নববর্ষের শুভেচ্ছা টাইগারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ দুই বছর পর দেশজুড়ে বর্ষবরণের উৎসব চলছে। বাংলা নববর্ষ ১৪২৯ কে বাঙালিরা বরণ করে নিচ্ছে সাদরে সম্ভাষণে। বাঙালির এই প্রাণের উৎসব উদাযাপনে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

বৈশাখের রঙে রঙিন হয়ে দেশের মানুষের আর ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-তামিম-মুশফিকরা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাঙালিদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নববর্ষের ছবি পোস্ট করে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। নতুন বছরে সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক, এই প্রত্যাশা করছেন মি. খান সাহেব।

বাঙ্গালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমও। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টাইগার অধিনায়ক নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানি লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!’

আরেক টাইগার ব্যাটার সৌম্য সরকার সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অসুন্দরের ছেদন ও নতুন সৃজনের প্রত্যাশা নিয়ে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,

‘ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন

আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন
তোরা সব জয়ধ্বনি কর।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31