ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় রোববার (২৪ এপ্রিল) সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সেমিতে লোকনাথ হাই স্কুল ১ উইকেটে বালিয়াপুকুর বিদ্যানিকেতনকে হারিয়ে ফাইনালে উঠে।
টসে হেরে বালিয়াপুকুর বিদ্যানিকেতন ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ জুবায়ের ১০ ও রেজুয়ান ২৫ রান করেন।
বিপক্ষে সাব্বির ৩০ রানে ৫টি, জোহা ৩৬ ও রাজিব ২৭ রানে ২টি করে উইকেট নেন। লোকনাথ ১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৭ রান।
দলের পক্ষে সর্বোচ্চ মিনহাজ ৩১, সাব্বির ১০ ও সজিব অপরাজিত ১৫ রান করেন। বিপক্ষে রেজুয়ান ২০ রানে ৪টি ও নাহিদ ২৩ রানে ২টি উইকেট নেন।


