IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষম চেয়ারম্যান রবিউল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ডিএম চেয়ারম্যান বাবলু দেওয়ান।

আরও উপস্থিত ছিলেন, বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, লালন উদ্দিন, আবদুল হামিদ মিঞা প্রমুখ।

আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন বাউসা ইউনিয়ন পরিষদ ও আড়ানী ইউনিয়ন পরিষদ। খেলা পরিচালনা করেন, মমিনুল ইসলাম হিটলার।

সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, আবু হেনা মোস্তফা জামাল বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা, ফজল মাহমুদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায় ও আবদুল হানিয় মিঞা।

এদিকে খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্ট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর আবদুল আজিজ।

নির্ধারিত খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে বাউসা ইউনিয়ন পরিষদ পরাজিত করেন। খেলার প্রথমার্ধে ৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন আলামিন। ২৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন শ্রাবন। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় তৃতীয় গোল নিশান এবং ২৫ মিনিটে চতুর্থ গোল করেন হাবিবুর রহমান।

এর আগে দুটি পৌরসভার মেয়র ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এক সেট করে জার্সি প্রদান করা হয়। বুধবার প্রথম ম্যাচ অনুষ্টিত হবে গড়গড়ি ইউনিয়ন পরিষদ বনাম আড়ানী পৌরসভা এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ বনাম পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31