IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> পাবনার সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনার সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সভাপতি ইউএনও রওশন আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগীতার মাধ্যমে মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন করেছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মথুরারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক।

আরও উপস্থিত ছিলেন, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আওয়ামী লীগ নেতা কুতুব, মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর থানার এস আই রাশেদুল ইসলাম, ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার, আব্দুল আলিম যতিন, সাইদুর রহমান সাইদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে উপজেলার রাণীনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।

উল্লেখ্য, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31