IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে

বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে

ধূমকেতু নিউজ ডেস্ক : ট্রফির সঙ্গে বাফুফের কর্মকর্তারা। পেছনে দেখা যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বুকেও। ট্রফির সঙ্গে বাফুফের কর্মকর্তারা। পেছনে দেখা যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বুকেও।

প্রতীক্ষার অবসান হলো অবশেষে। ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফিটি এসে ঢাকায় পৌঁছেছে। তাতে ২০১৩ সালের পর আবারও সোনালি ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবল প্রেমীরা।

সাধারণত প্রতি বিশ্বকাপের আগে এই ট্রফি বিভিন্ন দেশ প্রদক্ষিণ করে। তারই অংশ হিসেবে এবার ৫১টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। বিশ্বকাপের আকর্ষণীয় ট্রফিটি এবার পাকিস্তান ঘুরে চার্টার্ড বিমানে করে বুধবার ঢাকায় অবতরণ করেছে। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের ট্রফিটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে।

বিশ্বকাপের স্পন্সর কোকা-কোলার সৌজন্যে ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ফিফার সাত কর্মকর্তাও। এছাড়া ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বুও এসেছেন। ৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল।

পৌনে ১১ টায় ট্রফিটি আসার কথা থাকলেও প্রায় পৌনে এক ঘণ্টা পর সেটি এসে পৌঁছেছে। বিশ্বকাপ ট্রফি হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অন্যরা। উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরনও। ট্রফি এখান থেকে বিকালে যাবে বঙ্গভবনে। সন্ধ্যায় নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। আর্মি স্টেডিয়ামে জনসাধারণের জন্য সেটি উন্মুক্ত থাকবে পরের দিন।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ট্রফিটি বাংলাদেশ থেকে যাবে পূর্ব তিমুরে। ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31