IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> খেলা >> টপ নিউজ >> করোনায় আক্রান্ত রোহিত, নেতৃত্ব দেবেন বুমরাহ

করোনায় আক্রান্ত রোহিত, নেতৃত্ব দেবেন বুমরাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : আশঙ্কাই সত্যি। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। করোনায় আক্রান্ত রোহিত বুধবারও ভারতীয় দলের হয়ে অনুশীলন করতে পারেননি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিত শুক্রবার খেলতে পারবেন না। তার বদলে এজবাস্টন টেস্টে অধিনায়কত্ব করবেন জশপ্রীত বুমরাহ। ৩৫ বছর পর প্রথমবার একজন পেসার ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত শনিবার করোনায় আক্রান্ত হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তারপর থেকেই আইসোলেশনে আছেন তিনি। বিসিসিআই রোহিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল। কিন্তু সূত্রের খবর, বুধবার সকালেই রোহিতের কোভিড টেস্ট করানো হয়েছে। সেই টেস্টের রিপোর্ট কী এসেছে, সেটা জনসমক্ষে না এলেও রোহিত এখনও আইসোলেশনে আছেন বলেই বোর্ড সূত্রের খবর।
জানা যায়, বুধবার অনুশীলনের সময় মাঠেই একটি টিম মিটিংয়ের আয়োজন করা হয়। তখনই গোটা দলকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে পাওয়া যাবে না অধিনায়ককে। রোহিতের বদলে অধিনায়কত্ব করবেন জশপ্রীত বুমরাহ। বুমরাহ যদি শেষপর্যন্ত সত্যিই ভারতীয় দলের নেতৃত্ব দেন, তাহলে সেটা ইতিহাস হতে চলেছে। ১৯৮৭ সালের পর এই প্রথম কোনো পেসার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেবেন। শেষবার এই কীর্তি করেছিলেন কপিল দেব।

প্রসঙ্গত, করোনার জন্যই গতবছর অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। অবশিষ্ট সেই টেস্টটিই এজবাস্টনে হওয়ার কথা। সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ম্যাচের ব্যবধানে। সেদিক থেকে দেখতে গেল এজবাস্টন টেস্ট ভারতের জন্য লিড ধরে রাখার ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ফের ভারতীয় শিবিরে করোনার জন্যই বড়সড় ধাক্কা খেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31