IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> সমুদ্রে ঝাঁপ দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে

সমুদ্রে ঝাঁপ দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন তিনি। – এ শিরোনাম শুনেই আঁতকে উঠেবেন অনেকে।

কে আর কেন ট্রফি নিয়ে অতল সমুদ্রে ঝাঁপ দিলেন? পাগল নাকি!

না, বিষয়টি তেমন কিছুই নয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে অভিনব উপায়ে প্রচারণা চালাচ্ছে দেশটি।

তার তারই অংশ হিসেবে ট্রফি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন অসি লেগস্পিনার অ্যাডাম জাম্পা। বলতে গেলে ট্রফি নিয়ে গ্রেট বেরিয়ার রিফের নোনা পানিতে ডুব দিলেন তিনি। এ কাজে তার সঙ্গী হন বিখ্যাত গায়িকা এরিন হল্যান্ড।

সমুদ্রের নোনা জল অবশ্য ট্রফির কোনো ক্ষতি করতে পারেনি। কারণ এটি ছিল কাঁচের বাক্সে বন্দি। পানি ঢুকতেই পারেনি বাক্সের ভেতরে।

এক কথায় অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রবাল প্রাচীরের তলদেশ ঘুরে এলো বিশ্বকাপ ট্রফিটি। শুধু কি সমুদ্র তলদেশ! ইতিমধ্যে ১২টি দেশে ভ্রমণ করে এসেছে এটি।

এবার অস্ট্রেলিয়ার আটটি প্রদেশের ২১টি বাছাই করা স্থানে নিয়ে যাওয়া হবে একে।

এদিকে বিশ্বকাপ ট্রফি নিয়ে সমুদ্রের জলে নামতে পেরে দারুণ উচ্ছ্বসিত অ্যাডাম জাম্পা। দিনটি তার জন্য স্মরণীয় বলে জানালেন এ অসি স্পিনার।

জাম্পা বলেন, ‘এই দিনটা মনে থাকবে। বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রবাল প্রাচীরের মতো দুর্দান্ত একটা জায়গায় আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমরা ভাগ্যবান যে এমন একটা দেশে বাস করি যেখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আশা করব, বিশ্বের বহু ক্রিকেটপ্রেমী বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় আসবেন।’

আসন্ন বিশ্বকাপ নিয়ে জাম্পা আশা ব্যক্ত করেন, ‘মনে হচ্ছে অক্টোবরে দুর্দান্ত ক্রিকেট হবে। বিশ্বের সব সেরা দলই খেলবে। এর আগে ট্রফির এই সফরও ক্রিকেটপ্রেমীদের খুশি করবে।’

প্রসঙ্গত, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৬ অক্টোবরে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৩ নভেম্বরে হবে ফাইনাল। ইতোমধ্যে ভেন্যু, দল ও গ্রুপ চূড়ান্ত।

এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। বাংলাদেশ খেলবে সরাসরি গ্রুপ-২ – এ । বাংলাদেশের গ্রুপে রয়েছে – ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ-এ রানার্সআপ এবং গ্রুপ-বি জয়ী।

অস্ট্রেলিয়ার সাতটি শহরে হতে চলা এই ইভেন্টে এক লাখ বিদেশি দর্শকের উপস্থিতি কামনা করছে অস্ট্রেলিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31