IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> এশিয়া কাপে নেই লিটন-সোহান-ইয়াসির

এশিয়া কাপে নেই লিটন-সোহান-ইয়াসির

ধূমকেতু নিউজ ডেস্ক : লিটন দাস, ইয়াসির আলী ও নুরুল হাসান সোহানের এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। সেই শঙ্কাই এখন বাস্তবতা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসন্ন আসর থেকে ছিটকে গেলেন এই তিন ব্যাটার।

বিষয়টি বৃহস্পতিবার বিকেলেই নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে এই তিন জনের বদলি হিসেবে কে কে আসছেন- এটাই এখন আলোচনার তুঙ্গে। এরই মধ্যে বাতাসে ভেসে বেড়াচ্ছে সৌম্য সরকারের নাম। সঙ্গে শোনা যাচ্ছে সাব্বির রহমানের কথাও।

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন দেশে ফেরত আসেন সোহান। চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে বসতে কিছুদিন আগে বিসিবির তত্ত্বাবধানে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে সফল অস্ত্রোপচার হলেও এখনই মাঠের ফেরার অবস্থায় নেই খুলনার এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হবে উইকেটকিপার ব্যাটারকে।

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে যাওয়া হয়নি ইয়াসির আলীরও। মেরুদণ্ডের হাড়ের সমস্যায় ভুগছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে মিডল অর্ডার এই ব্যাটারকে। পুনর্বাসন শেষে জানা যাবে, ঠিক কবে নাগাদ বাইশ গজে ফিরতে পারবেন তিনি।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষেই একদিনের সিরিজে ইনজুরিতে পড়েন ইনফর্ম ব্যাটার লিটন দাস। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় স্বাগতিকরা। সেই ম্যাচে ৮১ রানে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই উইকেটকিপার ব্যাটার। এজন্য ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে যান লিটন।

এই তিনজন ছিটকে যাওয়ায় এশিয়া কাপের দল সাজানোই কঠিন হয়ে যাবে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্যদের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসির বেঁধে দেয়া পুনঃনির্ধারিত সময় অনুযায়ী আসন্ন টুর্নামেন্টটির জন্য স্কোয়াড দেয়ার শেষ দিন রোববার।

তবে তার আগে শনিবারই দল চূড়ান্ত করতে চায় বিসিবি।

এদিকে, সাকিব আজ (শুক্রবার) ফিরছেন হয়তো অধিনায়ক হয়েই। এটি যেমন বড় খবর, পাশাপাশি আরও বড় খবর হচ্ছে- ইনজুরি আক্রান্ত ওই তিন জনের বদলি হিসেবে দলে আসবেন কারা?

জিম্বাবুয়ে সফর করে আসা টি-টোয়েন্টি ও ওয়ানডে বহর থেকেই এদের শূন্যস্থান পূরণ করা হবে? নাকি বাইরে থেকে কাউকে নেওয়া হবে? তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরই মধ্যে সৌম্য সরকারের নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে সাব্বির রহমানের কথাও।

সত্যিই কি তারা অন্তর্ভুক্ত হবেন? এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তবে বলেছেন, ‘বিকল্প খুঁজতে জিম্বাবুয়ে সফরের বাইরে থেকে ক্রিকেটার নিতেই হবে।’

প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার, শুধু জিম্বাবুয়ে সফরে দলে থাকাদের ভেতর থেকেই বিকল্প খোঁজা হবে না। বাইরে থেকেও কারও অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে সৌম্যর থাকার সম্ভাবনা খুব বেশি। ওপেনিংয়ে ফর্মে থাকা লিটনের জায়গায় সৌম্যের পূর্ব অভিজ্ঞতা ও সাহসী ব্যাট চালনা বিবেচনায় আসছে। এই বাঁহাতি টপ অর্ডারের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে।

এর বাইরে শোনা গেছে, সাকিব আল হাসানের পছন্দ সাব্বির। তবে সেটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কতটা মনঃপুত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ সাব্বিরের ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31