ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে বুধবার (১৯ অক্টোবর) রানীনগর ক্রিকেট ক্লাব ৯ রানে হারায় বন্ধন ক্রীড়া চক্রকে।
টসে হেরে রানীনগর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে সংগ্রহ করে ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইউসুফ ৫৮, তারেক ৫১ ও মাহিম ৩৪ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে খালেদ ২৬ রানে ৪টি ও মেহেদী ২২৪ রানে ৩টি উইকেট নেন।
জবাবে বন্ধন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ১৯০ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাহুল ৭৩ ও অনিক ৪০ রান করেন।
বিপক্ষ দলের পক্ষে ইয়াসিন ২১ রানে ৪টি, আতিক ৫১ ও মিরাজ ৮ রানে ২টি করে উইকেট নেন।


