IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> ১৫ মিনিটের সমাপনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিতে চায় কাতার

১৫ মিনিটের সমাপনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিতে চায় কাতার

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০ নভেম্বর শুরু হয়েছিলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সারা বিশ্বকে যেন একসুতোয় গেঁথে ফেলেছিলো মধ্যপ্রাচ্যের ছোট্টদেশ কাতার। ফুটবল নাম সেই সুতোটি ছিঁড়ে যাচ্ছে আজ। আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালের মধ্য দিয়ে।

২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা পাওয়ার পর থেকে নানা বিতর্ক আর সমালোচনার মধ্যেও প্রস্তুতির কাজ থামিয়ে দেয়নি কাতার। গত কয়েকটি বিশ্বকাপের সমান খরচ করতে হয়েছে তাদেরকে। অবকাঠামো উন্নয়নসহ প্রায় ৩০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে কাতার বিশ্বকাপ আয়োজনের।

দীর্ঘ একযুগের আয়োজন শেষ হয়ে গেলো মাত্র এক মাসের মহাযজ্ঞ আয়োজনে। সেকেন্ড, মিনিট আর ঘণ্টার কাটা গড়িয়ে শেষ হতে চললো এই মহা আয়োজনের সবকিছু। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে মহাযজ্ঞের সব আয়োজন। ভেঙে যাবে সব মিলনমেলা। বেজে উঠবে বিদায়ের করুণ সুর।

বিশ্বকাপ ফাইনালের আগেই একটি জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কাতার। মাত্র ১৫ মিনিটের সেই অনুষ্ঠানেই চোখ ধাঁধিয়ে দিতে চায় তারা। এই অনুষ্ঠানেই সংমিশ্রন ঘটাতে পারে হলিউড-বলিউডের গ্ল্যামারের।

সমাপনী অনুষ্ঠানের জন্য শনিবার থেকে সাজানো হয়েছে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের ঠিক দেড় ঘণ্টা বা ৯০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৪টা। বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠানটি।

খুব দীর্ঘ নয়, সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরিকল্পনাই করা হয়েছে। মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠানেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিতে চান আয়োজকরা। স্থানীয় সময় বিকেল ৪টার মধ্যে সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

ছোট অনুষ্ঠান হলেও বিনোদন জগতের একাধিক তারকাকে দেখা যাবে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে। তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলি ভিডিওর সাহায্যে দেখানো হবে।

বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। নোরা দু’দিন আগেই কাতার পৌঁছে গেছেন সমাপণী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য।

এরপরই থাকছে আসল চমক। তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা যাবে নোরা ফাতেহীকে। তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা। কথা ছিল বলিউড অভিনেত্রী দিপিকা পাড়ুকোনেও পারফর্ম করবেন সমাপনীতে; কিন্তু অনুষ্ঠানের যে সূচি পাওয়া গেছে, তাতে দিপিকার নাম দেখা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31