ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুর হবে।
উদ্বোধনী দিনে দেশী বিদেশী খেলোয়াড় নিয়ে নিজ ভেন্যুর ফর্টিস এফসি লিঃ বসুন্ধরা কিংস অংশ নেবে। এই ভেন্যুতে প্রথম পর্বে ৬টি দল অংশ গ্রহণ করছে।
দলগুলি যথাক্রমে ফর্টিস এফসি লিঃ, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ এম এফ এস, বাংলাদেশ পুলিশ এফসি, শেখ রাসেল কে সি লিঃ ও এলটি শেখ জামাল ডিসি লিঃ।
আর্ন্তজাতিক মানের এই খেলা উপভোগ করার জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী রাজশাহীর ক্রীড়ামোদী জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন।


