ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ডের ধামইর রোড এলাকার দেওয়ান মার্কেটের উপরতলা এবং নিচতলার ব্যবসায়ীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসাবে এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ।
বিশেষ অতিথি ছিলেন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, খেলা পরিচালক আনোয়ার হোসেন, নিচতলা টিমের কোচ আল আমিন কবির, অধিনায়ক এজেড মিজান, উপরতলার টিমের কোচ ফজলুল হক, অধিনায়ক আশিক ইসলাম, ব্যবসায়ী কামাল হোসেনসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তি ও সুধিজন প্রমুখ।
খেলায় নিচতলা টিম ৩ গোল দিয়ে চ্যাম্পিয়ন এবং উপরতলা ১ গোল দিয়ে রানার্স আপ হয়েছে। রাতে উভয় দলের খেলোয়ার অতিথিদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।


