ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চন্ডীপুর প্রিমিয়ার লীগ সোমবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ৩টায় উদ্বোধন করা হয়।
চন্ডীপুর রুপালী যুব সংঘের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক শামসুজ্জামান আওয়াল।
তিনি বলেন, খেলাধুলা তাঁর রক্তের সাথে মিশে আছে। তিনি একজন খেলোয়ার ছিলেন। যে কোন ধরনের খেলায় তাঁরন অংশগ্রহণকে তিনি খুব উপলদ্ধি এবং এনজয় করেন। সুষ্ঠু নিয়মে সঠিকভাবে কোন রকম ঝামেলা ছাড়াই এই লীগ শেষ করার জন্য আয়োজক সংঘকে আহ্বান জানান। সেইসাথে তিনি প্রতিটি দলকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
চন্ডীপুর যুব সংঘের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ক্রীড়ামোদি মোজাদ্দেদ জামান সুমন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম রুবেল, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন, ক্রিকেট কোচ নুরুজ্জামান নুরু, চন্ডিপুর রুপালী যুব সংঘের চেয়ারম্যান আলী আহসান তুষার পারভেজ ও সাধারণ সম্পাদক সানসহ অন্যান্য ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠক ও খেলোয়ারগণ।


