IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লীগের দশম আসরের উদ্বোধন

রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লীগের দশম আসরের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কালেক্টরেট মাঠে দশম বারের মত ভাটাপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লীগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

উদ্বোধনীতে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। দেশের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য হারে বাজেট দেয়ায় বর্তমানে অনেক খেলায় বাংলাদেশ এগিয়ে।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে সকল খেলাধুলার আসর বসছে। সেইসাথে পাড়া মহল্লাহ ও গ্রাম-গঞ্জে খেলার বিভিন্ন আসর বসছে। এ থেকে অনেক নতুন নতুন খেলোয়ার তৈরী হচ্ছে। যা আগামীতে বাংলাদেশের মুখ উজ্জল করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এই ধরনের টুর্ণামেন্টে তাঁর সর্বাত্বক সহযোগিতা আগামীতের থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই লীগের উদ্বোধন ঘোষনা করেন।

ভাটাপাড়া অগ্রদূত ক্লাবের আয়োজনে এবং ভাটাপাড়া যুব সংঘের সহযোগিতায় অগ্রদূত ক্লাবের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাসিক প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামালা হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিরিন আকতার ও আয়েশা খাতুন নাদিরা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ ও বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রসই উদ্দিন আহম্মেদ বাবু।

অগ্রদূত ক্লাবের সাধারণ সম্পাদক দিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অগ্রদূত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আবাবিল, ক্রিকেট কোচ নুরুজ্জামান নুরু, রাজশাহী ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নবীউল ইসলাম সাগর ও হিলটেক্স বিল্ডার্স এর পরিচালক শফিকুজ্জামানসহ অত্র ক্লাবের অন্যান্য সদস্য, সকল দলের স্বত্ত্বাধিকারী ও খেলোয়ারগণ।

উল্লেখ্য এই লীগে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আগামী পনের দিন এই লীগ চলবে। উদ্বোধনীতে রাজ কমিটি ক্লাব ও কিংস প্রতিদ্বন্দ্বিতা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31